গণভোটের প্রচারণার অর্থ আত্মসাতের অভিযোগ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম ব্যবহারের মাধ্যমে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচারণা চালানোর অর্থ আত্মসাতের ঘটনা ঘটেছে বলে অভিযোগ তুলেছেন সংগঠনটির সাবেক মুখপাত্র সিনথিয়া জাহীন আয়েশা।

বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়য়ের মধুর ক্যান্টিনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য গণমাধ্যমের কাছে তুলে ধরেন তিনি।

সিনথিয়া জাহীন আয়েশা বলেন, আপনারা সকলেই জানেন, ২৫ জুন ২০২৫ প্রথম জাতীয় কাউন্সিলের মাধ্যমে আমরা একটি গণতান্ত্রিক নির্বাচিত কমিটি গঠন করি। সেই নির্বাচনে সরাসরি ভোটের মাধ্যমে কেন্দ্রীয় মুখপাত্র নির্বাচিত হই।

এছাড়াও আমাদের সাথে রয়েছেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সদস্য সচিব। কিন্তু বাস্তবতা হলো, আমাদের আমাদের সাংগঠনিক দায়িত্ব পালন করতে দেওয়া হয়নি এবং ধারাবাহিকভাবে আমাদের বাঁধাগ্রস্ত করা হয়েছে।

সিনথিয়ার অভিযোগ, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণভোটে হ্যাঁ-এর পক্ষে দেশব্যাপী প্রচারণা চালানোর সিদ্ধান্ত নেয় বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলন। সেই অনলাইন মিটিংয়ে আমি প্রশ্ন করেছিলাম- এত বৃহৎ কর্মসূচি অর্থায়ন কীভাবে হবে? সেখানে উত্তর এসেছে- ব্যক্তিগত খরচে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে, বাবার টাকার মাধ্যমে; এমনটাই দাবি করেন তিনি।

কিন্তু পরবর্তীকালে কোন ব্যক্তি, সংগঠন কিংবা প্রতিষ্ঠান থেকে ফান্ড সংগ্রহ করা হয়েছে এবং তা কীভাবে ব্যবহার করা হয়েছে, আমাদের কাছে সেই সম্পর্কিত কোনো তথ্য উপস্থাপন করা হয়নি। বরং তা গোপন করা হয়েছে, বলেও দাবি তার।

সিনথিয়া জাহীন আয়েশা বলেন, আমরা যেহেতু কেন্দ্রীয় সংগঠনের দায়িত্বশীল এবং প্রতিটি সিদ্ধান্ত কর্মসূচি বাস্তবায়ন জানার অধিকার আমাদের রয়েছে এবং এ সকল বিষয়ে সকলকে জানানোর অধিকার আমাদের আছে বলে আমরা মনে করি। আমরা বারবার জবাবদিহিতা চেয়েছি- প্রতিবারই বিষয়টিকে অস্বীকার করা হয়েছে। উল্টো আমাদেরকেই ব্লেম দেওয়া হয়েছে, যে আমরা সংগঠনকে অস্থিতিশীল করতে চাই। সংগঠনকে ভেঙে দিতে চাই। তার জন্য এ ধরনের কথা আমরা উত্থাপন করছি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments