রাজশাহীতে পরিবেশ ও সামাজিক ন্যায় বিচারের দাবিতে মানববন্ধন

রাজশাহীতে সামাজিক ও পরিবেশ ন্যায়বিচার নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছে নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলন কমিটির নেতৃবৃন্দ। শুক্রবার (২৪ এপ্রিল) সকাল ১০টায় নগরীর সাহেববাজার জিরোপয়েন্ট এলাকা ‘নদী বাঁচাও, পরিবেশ বাঁচাও, রাজশাহী বাঁচাও, বাঁচাও বাংলাদেশ’ শীর্ষক স্লোগানে মুখরিত হয়।

সংগঠনের রাজশাহী জেলার সভাপতি অ্যাডভোকেটএনামুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হোসেন আলী পিয়ারার সঞ্চালনায় মানববন্ধন কর্মষূচিতে বিভিন্ন পরিবেশবাদী সংগঠন, নাগরিক সমাজের প্রতিনিধি ও সচেতন নাগরিকেরা অংশ নেন।

কর্মসূচিতে ড্যাব, রাজশাহীর সভাপতি ডা. ওয়াসিম হোসেন, হেরিটেজ এবং গ্রীণ কোয়ালিশন, রাজশাহীর সভাপতি মাহবুব সিদ্দিকী, প্রকৌশলী ড. জাকির খান, ড. মোহাম্মদ কামরুজ্জামান ও সাবেক কাউন্সিলর বেলাল আহমেদ প্রমুখ বক্তব্য দেন।

বক্তারা পরিবেশ ধ্বংস, গাছ কাটা, পুকুর ভরাট, নদী দখল ও দূষণ, বায়ু ও শব্দ দূষণ, পানি সংকটসহ নগরীর নানা সমস্যা তুলে ধরে দ্রুত সমাধানের দাবি জানান। মানববন্ধন থেকে পরিবেশ সুরক্ষা, নদী পুনরুদ্ধার, বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়ন, অবৈধ দখল উচ্ছেদ, নিরাপদ পানি ও চিকিৎসাসেবা নিশ্চিতসহ ২০ দফা দাবি উত্থাপন করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments