আইন শৃঙ্খলা রক্ষার প্রত্যয় রংপুরের নবনিযুক্ত জেলা পুলিশ সুপারের

রংপুর জেলাকে মাদক, সন্ত্রাস, ইভটিজিং, বাল্যবিবাহ ম্ক্তু রাখাসহ সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে আইন শৃঙ্খলা রক্ষার প্রত্যয় ব্যক্ত করেছেন নবনিযুক্ত জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক। 

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি জানান, পুলিশ সুপার কার্যালয়সহ ৮ উপজেলার থানা, পুলিশ ফাঁড়ি, তদন্ত কেন্দ্রে আন্তরিকতার সাথে আইনগত সেবা নিশ্চিত করবে পুলিশ। আইন শৃঙ্খলা রক্ষায় তিনি জেলাবাসীর সহযোগিতা কামনা করেছেন।
তিনি বলেন, রংপুর জেলাবাসীর জন্য পুলিশ সুপারের দরজা সব সময় খোলা থাকবে। আইনগত প্রতিকার পাওয়ার জন্য কেউ আসলে তাকে সহযোগিতা করা হবে। এছাড়া জুডিশিয়াল জাস্টিস সিস্টেমের মধ্যে আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের যে অংশ রয়েছে সেটির সর্বোচ্চ প্রয়োগ করা হবে। আমরা আইজিপি স্যারের নির্দেশনা অনুযায়ী সবার সহযোগিতা নিয়ে রংপুরের শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেব। এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদীন, সুশান্ত চন্দ্র রায়সহ প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments