রংপুরে কর্মরত অবস্থায় পুলিশ সদস্যের মৃত্যু

রংপুর কোতয়ালী থানায় কর্মরত শাহ আলম (৪৫) নামে এক পুলিশ সদস্যের হার্টঅ্যাটাক করে মৃত্যু হয়েছে।শুক্রবার (১২ জুন) রাত ১১টায় জেলা পুলিশের মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

নিহত পুলিশ সদস্য শাহ আলম কুড়িগ্রাম জেলার রৌমারী থানার পাখিউড়া গ্রামের শামসুল হকের ছেলে। শাহ আলম ২০০১ সালের ১ জানুয়ারি বাংলাদেশ পুলিশ বিভাগে নিয়োগ প্রাপ্ত হন। তার বর্তমান চাকরির বয়স কাল ২৫ বৎসর।

মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল সূত্রে জানা যায়, কোতয়ালী থানায় কর্মরত থাকাকালীন পুলিশ সদস্য শাহ আলম শারীরিকভাবে অসুস্থতা বোধ করলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।

চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করেন।তার এ অকাল
মৃত্যুতে রংপুর জেলা পুলিশ তথা বাংলাদেশ পুলিশ বাহিনীর গভীর শোক প্রকাশ করেছে। একই সাথে মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যগণের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments