রাজধানীতে বসবাসরত সিলেটিদের ঐতিহ্যবাহী সংগঠন জালালাবাদ এসোসিয়েশন, ঢাকা-এর ২০২৬-২০২৭ মেয়াদের নতুন কমিটি নির্বাচিত হয়েছে। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে অধ্যাপক ডা. কামরুল ইসলাম তরফদার এবং সাধারণ সম্পাদক পদে এডভোকেট জসিম উদ্দিন আহমদ নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (৩১ জুলাই) রাজধানীর বিয়াম ফাউন্ডেশন-এ অনুষ্ঠিত এ নির্বাচনে বিপুলসংখ্যক ভোটার অংশগ্রহণ করেন। সিলেট বিভাগের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সরব উপস্থিতিতে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়।
১৯৪৮ সালে প্রতিষ্ঠিত জালালাবাদ এসোসিয়েশন ঢাকায় বসবাসরত সিলেটিদের অন্যতম বৃহৎ ও ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন হিসেবে পরিচিত।
নবনির্বাচিত কমিটিতে সহ-সভাপতি (জালালাবাদ) পদে মো. এহছানে এলাহী, সহ-সভাপতি (সিলেট) পদে তোফায়েল খান, সহ-সভাপতি (মৌলভীবাজার) পদে আব্দুল মজিদ চৌধুরী, সহ-সভাপতি (সুনামগঞ্জ) পদে আকবর হোসেন মঞ্জু, সহ-সভাপতি (হবিগঞ্জ) পদে আনোয়ার হোসেন চৌধুরী এবং সহ-সভাপতি (মহিলা) পদে ডা. সামিয়া মুবিন নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া কোষাধ্যক্ষ পদে রিপন কবির লস্কর, যুগ্ম সাধারণ সম্পাদক পদে জাকির হোসেন ও এডভোকেট আবুল কালাম নির্বাচিত হয়েছেন।
নতুন কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন— দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম সজল, সাংগঠনিক ও জনসংযোগ সম্পাদক ব্যারিস্টার সৈয়দা সীমা করীম, শিক্ষা-সাহিত্য ও ছাত্রকল্যাণ সম্পাদক নেছার আলী, ক্রীড়া-চিত্তবিনোদন ও সংস্কৃতি সম্পাদক ক্যাপ্টেন মিজানুর রহমান।
মহিলা বিষয়ক সম্পাদক হিসেবে ব্যারিস্টার নাসরিন আক্তার শীলা, আন্তর্জাতিক ও প্রবাসী কল্যাণ সম্পাদক হিসেবে মো. মিজানুর রহমান, চিকিৎসা ও স্বাস্থ্যসেবা সম্পাদক হিসেবে ডা. আবুল কালাম চৌধুরী এবং প্রচার, প্রকাশনা ও তথ্য বিষয়ক সম্পাদক হিসেবে সৈয়দ তানজিল মুক্তাদির (রাফি) নির্বাচিত হয়েছেন।

কার্যনির্বাহী সদস্য পদেও বিভিন্ন অঞ্চলের প্রতিনিধিরা নির্বাচিত হয়েছেন। জালালাবাদ অঞ্চলের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন— আব্দুল কাইয়ুম চৌধুরী, ড. সৈয়দ শাহ এমরান, বিচারপতি ড. আবু তারিক, তাহমিনা আহাদ রুজি, লে. কর্নেল একেএম নাজিমুল ইসলাম, সোনাহর আলী (শরীফ), আব্দুল মুকিত ও সিরাজুল ইসলাম শামীম।
সিলেট অঞ্চলের সদস্য হয়েছেন আল আজাদ ও ইন্তেসার চৌধুরী। মৌলভীবাজার অঞ্চলের সদস্য হয়েছেন ব্যারিস্টার ফয়েজ উদ্দিন আহমদ ও হাবিবুর রহমান বাবলা। হবিগঞ্জ অঞ্চলের সদস্য হয়েছেন আফছার চৌধুরী ও আব্দুল মজিদ এবং সুনামগঞ্জ অঞ্চলের সদস্য হয়েছেন মল্লিক আহসান সামি ও মোকাম্মেল চৌধুরী মেনন।
নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে সহ-সভাপতি (হবিগঞ্জ) পদে বিজয়ী হয়েছেন আনোয়ার হোসেন চৌধুরী।
নবনির্বাচিত কমিটি জালালাবাদ এসোসিয়েশনের দীর্ঘদিনের ঐতিহ্য ও গৌরব ধরে রেখে সংগঠনের উন্নয়ন, সিলেটিদের কল্যাণ এবং পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন সংগঠনের সদস্যরা।



