রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র (আরসিসিআিই) ২০২৬-২০২৮ দ্বি-বার্ষিক মেয়াদের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার (২৭ এপ্রিল) বিকেলে নিজস্ব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম।
বিশেষ অতিথি রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সবুর আলী।
এছাড়া রাসিকের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, মহানগর জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইমাজ উদ্দিন মÐল, বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শপথ করান চেম্বারের সাবেক সভাপতি মাকসুদুল হক রিংকু। পরে নবনির্বাচিত পরিচালনা পর্ষদের সদস্যগণ ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, শিল্প ও বাণিজ্যের প্রসার ও আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
প্রধান অতিথি বলেন, নতুন পরিচালনা পর্ষদকে সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি ব্যবসায়িক উন্নয়নে সক্রিয় ভ‚মিকা রাখতে হবে। তিনি আরও বলেন, চেম্বারের ২০২৬ সালের নির্বাচন অতীতের তুলনায় অধিক সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। তিনি নবনির্বাচিত কমিটিকে ঐক্যবদ্ধ থেকে রাজশাহীর উন্নয়নে কাজ করতে হবে।
রাসিক প্রশাসক বলেন, কোনো পদে অধিষ্ঠিত হওয়াই মূলবিষয় নয়। বরং সেই পদের দায়িত্ব যথাযথভাবে পালনে কার্যকর কর্মপন্থা নির্ধারণ জরুরি। টেকসই উন্নয়নে ধৈর্য ও সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজশাহীকে আধুনিক ও পরিকল্পিত নগরী করতে চেম্বার নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করি।’
উল্লেখ্য, গত ১৮ এপ্রিল এই নির্বাচন অনুষ্ঠিত হয়। ২১টি পদে ৪১ প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করেন। প্রায় ২ হাজার ৯০০ ভোটারের প্রায় ২ হাজার ৪৩৪ জন ভোট প্রয়োগ করেন।


