সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবিকে সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিএসএফের পুশইন ঠেকাতে পশ্চিমবঙ্গ সংলগ্ন বাংলাদেশের সীমান্ত জুড়ে বিজিবিকে সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়েছে। পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর বাংলাদেশ সীমান্তে সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা ঠেকাতে বিজিবি এই নির্দেশনা জারি করে।

এর আগে বুধবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্য-অধিবেশন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জয়ের পর বাংলাদেশে পুশইনের কোনো সম্ভাবনা নেই।

তিনি আরো বলেন, তারপরেও আমরা বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-কে সীমান্তে সতর্ক থাকার নির্দেশ দিয়েছি, যাতে এ ধরনের কোনো ঘটনা ঘটলে তারা দ্রæত ব্যবস্থা নিতে পারে।

এদিকে, বিজিবি সদর সূত্র জানায়, ভারতের সাথে বাংলাদেশের ৪ হাজার ২শ কিলোমিটার সীমান্তে আনুমানিক ৮শ বিওপি রয়েছে। এই ৮শ বিওপির মধ্যে পশ্চিমবঙ্গ রাজ্য সংলগ্ন সীমান্ত এলাকার বিওপিগুলোতে বিজিবিকে অধিক সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়েছে।

সূত্র জানায়, সাতক্ষীরার সুন্দরবনের ভিতর নীলডুমুর বিওপি থেকে যশোর, চুয়াডাঙা, ঝিনাইদহ, মেহেরপুর, কুষ্টিয়া, রাজশাহী, চাপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট ও সর্বশেষ কুড়িগ্রাম জেলার সীমান্তের বিওপিতে বিজিবি সতর্কাবস্থায় থাকতে বলা হয়েছে।

এ ব্যাপারে বিজিবি সদর দপ্তরের উপ-মহাপরিচালক (মিডিয়া) কর্নেল আবুল হাসনাত মোহাম্মদ মাহমুদ আজম বলেন, বিজির প্রথম ও প্রধান কাজ হল সীমান্ত রক্ষা করা। সীমান্তের বিওপিতে বিজিবি সদস্যদের এ ব্যাপারে সতর্ক থাকতে বলা হয়েছে। যে কোনো ধরনের অনুপ্রবেশ ঠেকাতে সতর্কতা জারি করা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments