নোয়াখালীতে দুই ডেন্টাল ল্যাবের কার্যক্রম বন্ধ

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মীরওয়ারিশপুর ইউনিয়নের অস্বাস্থ্যকর পরিবেশে এবং সরকারি অনুমোদন না থাকায় দুটি ডেন্টাল ল্যাবরেটরি সাময়িক কার্যক্রম পরিচালনা বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে পপুলার ডেন্টাল ল্যাবরেটরি ও মা ডেন্টাল ল্যাবরেটরি নামের এই প্রতিষ্ঠান দুটিকে ১লাখ ৫ হাজার জরিমানা করা হয়েছে ।

বুধবার বিকেলে এ অভিযানে পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহাদাত হোসেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পপুলার ডেন্টাল ল্যাবরেটরিতে অস্বাস্থ্যকর পরিবেশ, প্রয়োজনীয় কাগজপত্র ও সরকারি ছাড়পত্র না থাকা এবং টেকনোলজিস্টদের পেশাগত সনদ না পাওয়ায় বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যটি সরকারি অনুমোদন বিহীন মা ডেন্টাল ল্যাবরেটরিতে প্রশিক্ষিত টেকনিশিয়ান ছাড়া কার্যক্রম পরিচালনার করার অপরাধেডেন্টাল কাউন্সিল আইনে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বৈধ কাগজপত্র হালনাগাদ না করা পর্যন্ত আগামী ১৫ দিনের মধ্যে কার্যক্রম পরিচালনা না করার অঙ্গীকারনামা নেওয়া হয় এবং প্রতিষ্ঠান দুটির কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

অভিযানে সহযোগিতা করেন বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডেন্টাল সার্জন ডা. সানজিদা, এনএসআইয়ের ফিল্ড কর্মকর্তা এবং বেগমগঞ্জ মডেল থানার পুলিশ সদস্যরা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments