রংপুরের প্রবেশদ্বারে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপদ, নির্বিঘœ ও স্বস্থিদায়ক যাতায়াত নিশ্চিত করতে উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসেবে পরিচিত মর্ডান মোড়ে সাব-কন্ট্রোল রুম স্থাপন করেছে মেট্রোপলিটন পুলিশ।
শনিবার বিকেলে এ সাব-কন্ট্রোল রুমের উদ্বোধন করেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ।
সাব কন্ট্রোল রুম উদ্বোধনে পুলিশ কমিশনার বলেন, মর্ডান মোড় উত্তরবঙ্গের যোগাযোগ ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ সংযোগস্থল। পবিত্র ঈদ উপলক্ষে এই মোড় ব্যবহার করে রংপুর বিভাগসহ উত্তরাঞ্চলের অন্তত সাতটি জেলার আনুমানিক ৬০ থেকে ৮০ হাজার যাত্রী এবং ৫ থেকে ৮ হাজার যানবাহন প্রতিদিন যাতায়াত করে থাকেন।
বিশেষ করে ঈদকে কেন্দ্র করে যানবাহনের চাপ কয়েকগুণ বৃদ্ধি পায়। এই যাত্রাকে নির্বিঘœ করতেই কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। জনগণের যাতায়াতে যাত্রী হয়রানি বন্ধ করা, জাল টিকিট কালোবাজারি, অজ্ঞান পার্টি/মলম পার্টির উৎপাত বন্ধ করা, যানজট নিরসন, দুর্ঘটনা প্রতিরোধ এবং দ্রæত সেবা নিশ্চিত করার লক্ষ্যে এই পুলিশ সাব-কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে।
সাব-কন্ট্রোল রুমের মাধ্যমে ট্রাফিক পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ, জরুরি সহায়তা প্রদান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং জনসাধারণকে প্রয়োজনীয় তথ্য ও সহযোগিতা প্রদান করা হবে।
রংপুর আরপিএমপি পুলিশ কমিশনার বলেন, ঈদকে কেন্দ্র করে অপরাধ প্রতিরোধে রংপুর মেট্রোপলিটন পুলিশ ইতোমধ্যে বিশেষ নিরাপত্তা ও নজরদারি ব্যবস্থা গ্রহণ করেছে।মর্ডান মোড়সহ গুরুত্বপূর্ণ বাসস্ট্যান্ড, টার্মিনাল ও জনবহুল এলাকায় সাদা পোশাকে পুলিশ সদস্য মোতায়েন, নিয়মিত টহল জোরদার এবং সন্দেহভাজন ব্যক্তিদের ওপর নিবিড় নজরদারি অব্যাহত থাকবে।
সাধারণ জনগণকে সচেতন থাকার পাশাপাশি যেকোনো সন্দেহজনক ব্যক্তি বা ঘটনার তথ্য দ্রæত পুলিশকে জানানোর আহ্বান জানান।
সাব কন্ট্রোল রুম উদ্বোধনী অনুষ্ঠানে র্যাবের প্রতিনিধি, পুলিশের অন্যান্য কর্মকর্তা, মটর শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



