নোয়াখালী সেনবাগ উপজেলার সেবারহাটে গরু বাজার দেখতে গিয়ে গ্যাস সিলিন্ডার বোঝাই একটি ট্রাকের চাপায় মাহিদ হোসেন সাকিব (৮) নামে এক শিশু ঘটনাস্থলে প্রান হারিয়েছে । সাকিব স্থানীয় মোহাম্মদপুর ইউনিয়নের উত্তর রাজারামপুর গ্রামের মো. শাহজাহানের পুত্র।
শনিবার বিকাল সাড়ে তিনটার দিকে নোয়াখালী- ফেনী – ফোরলেইন মহাসড়কের সেবারহাট বাজারের পশ্চিমে
তিনপুকুরিয়া এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে।
এ সময় স্থানীয় বিক্ষুব্ধ লোকজন সড়কটি অবরোধ করে। এতে সড়কে সব ধরনের যানচলাচল বন্ধ হয়ে যায়। পরে সেনবাগ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সড়ক অবরোধের প্রায় পৌনো এক ঘন্টা পর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। বিষয়টি নিশ্চিত কওে সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম সরকার বলেন, স্থানীয় জনগণের সহায়তায় ঘাতক ট্রাক চালক ও হেলপারকে আটকের পর চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



