আ.লীগ আমলে শুধু পিরোজপুরেই সাড়ে ৩ হাজার কোটি টাকা লুট

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিগত আওয়ামী লীগ সরকারের উন্নয়ন প্রকল্পের নামে ব্যাপক অনিয়ম-দুর্নীতি হয়েছে। তিনি আওয়ামী লীগ সরকারের সময়ের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের দুর্নীতির তীব্র সমালোচনা করে বলেন, বিগত ফ্যাসিস্ট আমলে শুধু এক পিরোজপুর জেলাতেই এলজিআরডি মন্ত্রণালয়ের মাধ্যমে সাড়ে তিন হাজার কোটি টাকা লোপাট হয়ে গেছে।

গতকাল শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশের (আইইবি) ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সংবর্ধনা ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

দেশের অর্থ অপচয় ও দুর্নীতির বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহŸান জানিয়ে মন্ত্রী বলেন, আশা করি, আগামী দিনগুলোতে দেশের প্রকৌশলীরা তাদের গুরুত্বপূর্ণ ভ‚মিকা যথাযথভাবে পালন করবেন। তিনি নতুন বাংলাদেশ বিনির্মাণ এবং দেশের সার্বিক উন্নয়নে প্রকৌশলীদের ভ‚মিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন।

আইইবির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই সমাপনী অনুষ্ঠানে দেশের শীর্ষস্থানীয় প্রকৌশলী, গবেষক ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলাম (রিজু)-এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ কয়েকজন প্রকৌশলী ও জনপ্রতিনিধিকে সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় সংবর্ধনা পান মায়ের ডাকের সমন্বয়ক ও সংসদ সদস্য সানজিদা ইসলাম (তুলি), সংসদ সদস্য মঈনুল ইসলাম খান (শান্ত), এবং সংসদ সদস্য মো. আশরাফ উদ্দিন (বকুল)।

মন্ত্রী বলেন, আইইবি শুধু প্রকৌশলীদের একটি সংগঠন নয়, বাংলাদেশের অগ্রযাত্রা ও উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করে আসছে। এ সময় তিনি দেশের উন্নয়নে প্রকৌশলীদের ভ‚মিকা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন।

মির্জা ফখরুল বলেন, আমরা স্বাধীনতার জন্য যুদ্ধ করেছি, গণতন্ত্রের জন্য লড়াই করেছি এবং অধিকার আদায়ে বারবার সংগ্রাম করেছি। জুলাই গণঅভ্যুত্থানের পর সাধারণ মানুষের মধ্যে নতুন বাংলাদেশ গড়ার নতুন বোধ সৃষ্টি হয়েছে। তিনি সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহŸান জানিয়ে বলেন, আসুন, আমরা সকলে মিলে একটি নতুন বাংলাদেশ গড়ে তুলি।

এদিকে, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, ২০০৯ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত স্থানীয় সরকার বিভাগ ও এর আওতাধীন দপ্তর ও সংস্থার দুর্নীতি ও অনিয়ম খতিয়ে দেখতে স্থানীয় সরকার বিভাগের মহাপরিচালককে আহŸায়ক করে সাত সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এই কমিটিকে আওয়ামী লীগ ও অন্তর্বর্তী সরকারের আমলে সংঘটিত অনিয়মের তদন্ত করে আগামী ৬০ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি বলেন, আওয়ামী লীগ ও অন্তর্বর্তী সরকারের আমলে স্থানীয় সরকার বিভাগে সংঘটিত অনিয়ম-দুর্নীতির তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। গতকাল শনিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

অন্তর্বর্তী সরকারের সময় একটি প্রকল্পে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভ‚ঁইয়া সচিবের স্বাক্ষর ছাড়াই ফাইল পাস করেছেন উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, শুধু পিরোজপুর জেলার উন্নয়ন প্রকল্প নিয়ে অনিয়মের তথ্য বলে শেষ করা যাবে না।

পিরোজপুরে প্রকল্পের টেন্ডার দেওয়ার পর কোনো কাজ ছাড়াই ছয় হাজার কোটি টাকা তুলে নেওয়া হয়েছে। এ কারণে গত দুই বছর ধরে পিরোজপুরের সকল উন্নয়ন প্রকল্প বন্ধ রয়েছে।

তিনি বলেন, শিগগিরই পিরোজপুরে সরেজমিন পরিদর্শন করে বন্ধ প্রকল্প চালুর ব্যবস্থা নেওয়া হবে। প্রতিমন্ত্রী বলেন, এভাবে অন্যান্য অনেক জেলায় রাস্তা নির্মাণ ও সেতু নির্মাণের ক্ষেত্রে অনিয়ম ও দুর্নীতি হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments