নোয়াখালী জেলা বিএনপির আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাদ আছর জেলা জামে মসজিদে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর)আসনের এমপি মো. শাহজাহান।
মিলাদ মাহফিলে প্রধান অতিথি মো. শাহাজাহান প্রয়াত সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তার পরিবারের জন্য দোয়া কামনা করেন।
এ সময় জেলা বিএনপির আহবায়ক মাহবুব আলমগীর আলো, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ, জেলা বিএনপির সদস্য এডভোকেট আবদুর রহমান, জেলা বিএনপির সদস্য গিয়াস উদ্দিন সেলিম, শহিদুল ইসলাম কিরণ, আবু নাছের, ভিপি জসিম উদ্দিন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার মোঃ হানিফ মুরাদ, জেলা কৃষক দলের আহবায়ক ভিপি পলাশ, শাহ জাফর উল্যা রাসেল, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ছাবের আহম্মেদ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, জেলা ছাত্রদলের সভাপতি এনবিএস রাসেল ও সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রাহানসহ প্রমুখ উপস্থিত ছিলেন।



