আওয়ামী লীগের সাবেক এমপি রহমতুল্লাহ আর নেই

ঢাকা-১১ আসনের সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ কে এম রহমতুল্লাহ আজ বুধবার ভোর ৩.৪৫ মিনিটে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

এ কে এম রহমতুল্লাহ’র বয়স হয়েছিল ৭৫ বছর। তার নামাজে জানাজা আজ বুধবার বিকাল ৪ টায় বেড়াইদে অনুষ্ঠিত হবে।

পারিবারিক সূত্র জানায়, রহমতুল্লাহর পরিবার ঢাকার বাড্ডার আদিগ্রাম বেরাইদের বাসিন্দা। তিনি ৫ বার জাতীয় সংসদের সংসদ সদস্য নির্বাচিত হন।

বীর মুক্তিযোদ্ধা এ কে এম রহমতুল্লাহ ১৯৮৬ সালে জাতীয় পার্টি থেকে বাড্ডা এলাকার সংসদ সদস্য নির্বাচিত হন। পরে তিনি আওয়ামী লীগে যোগদান করার পর ১৯৯৬ সালে সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৫ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর তিনি ২০০৮ সালে, ২০১৪ সালে ও ২০১৮ সালে ঢাকা-১১ (বাড্ডা-ভাটারা) আসনে সংসদ সদস্য ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments