ব্রাজিলের হেক্সা মিশন শুরু

বিশ্বকাপ ফুটবলের শ্রেষ্ঠত্বের মুকুট পুনরুদ্ধার করার এক অদম্য মিশন নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে পৌঁছেছে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। আগামী ১১ জুন থেকে শুরু হতে যাওয়া ফুটবলের এই মহোৎসবে ষষ্ঠ শিরোপা বা ‘হেক্সা’ জয়ের লক্ষ্য অর্জনে সেলেসাও শিবিরে এখন টানটান উত্তেজনা বিরাজ করছে।

দেশ ছাড়ার আগে দলের গভীর একতা প্রকাশ করে অধিনায়ক নেইমার জুনিয়রের সঙ্গে পুরো দল একই পোশাকে বিমানের ভেতর একটি গ্রুপ ছবি তোলে। নেইমার সেই ছবি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করে ক্যাপশনে লেখেন-‘সবাই একসঙ্গে’ এবং একই ছবি পোস্ট করে ফরোয়ার্ড রাফিনিয়াও প্রায় হুবহু ক্যাপশনে লেখেন- ‘চলো সবাই মিলে’।

নেইমার তার পোস্টে ব্রাজিল ফুটবল ফেডারেশনের জাদুঘরে থাকা সোনালি বিশ্বকাপ ট্রফির একটি ছবিও যুক্ত করে দেন, যা দলের খেলোয়াড়দের মূল লক্ষ্যকে পরিষ্কারভাবে ফুটিয়ে তুলেছে।

এমনকি কড়া নিরাপত্তা বেষ্টনির মথ্যেও সমর্থকরা বিমানবন্দরে প্রিয় তারকাদের অটোগ্রাফ নেওয়ার জন্য ছুটে যান। সম্প্রতি দলে জায়গা পাওয়ার পর তিনি আবার নতুন করে পায়ের পেশির ইনজুরিতে পড়েন। এই নতুন চোট সঙ্গী করেই তিনি বিশ্বকাপের বিমানে উঠেছেন।

যদিও ইনজুরির কারণে আগামী ১৪ জুন মরক্কোর বিরুদ্ধে ব্রাজিলের উদ্বোধনী ম্যাচে তার মাঠে নামা নিয়ে গভীর সংশয় রয়েছে। তবুও নিজের ক্যারিয়ারের সম্ভাব্য শেষ বিশ্বকাপকে স্মরণীয় করে রাখতে এই সর্বোচ্চ গোলদাতা নিজের সবটুকু দিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

যুক্তরাষ্ট্রের নিউ জার্সির উদ্দেশ্যে রওনা হওয়া ব্রাজিলের এই বিমানে মোট ২৩ জন ফুটবলার ছিলেন। বাকি তিন জন ফুটবলার পরবর্তী সময়ে সরাসরি দলের সঙ্গে যুক্তরাষ্ট্রের বেস ক্যাম্পে যোগ দেবেন। মূলত গত ৩০ মে মধ্যরাতে অনুষ্ঠিত উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনাল ম্যাচের ক্লান্তির কারণেই এই তিন ফুটবলারকে শুরুতে বিমানের স্কোয়াডে রাখা হয়নি। এদের মধ্যে টানা দ্বিতীয়

বার ফরাসি ক্লাব পিএসজির হয়ে শিরোপাজয়ী ডিফেন্ডার মার্কিনিয়োস এবং রানারআপ হওয়া আর্সেনালের দুই তারকা গ্যাব্রিয়েল মার্টিনেল্লি ও গ্যাব্রিয়েল মাগালায়েস রয়েছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments