সরকারি কলেজের বেসরকারি কর্মচারীদের মানববন্ধন

চাকরি রাজস্বখাতে স্থানান্তর ও কর্মসংস্থানের নিশ্চয়তাসহ চার দফা দাবিতে সরকারি কলেজের বেসরকারি কর্মচারীদের মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) সকাল ১১ টায় রংপুর প্রেসক্লাবের সামনে চার দফা দাবিতে সরকারি কলেজের বেসরকারি কর্মচারী ইউনিয়নের উদ্যোগে এ মানববন্ধন
কর্মসূচি পালিত হয়েছে।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশের ৩৫০টি সরকারি কলেজে দীর্ঘ প্রায় ১০ থেকে ২৫ বছর ধরে অল্প বেতনে অস্থায়ী চাকরি করে আসছে।

মানব বন্ধনে বক্তারা বলেন, চাকরি স্থায়ীকরণের বিষয়ে দীর্ঘদিন ধরে কতৃপক্ষ আশ্বাস দিলেও চাকরী রাজস্ব খাতে স্থানান্তর করা হয়নি। বর্তমান সল্পবেতনে এই পরিবারগুলো মানবেতর জীবনযাপন করছে। অবিলম্বে চাকুরী রাজস্বখাতে স্থানান্তর করার দাবিতে রংপুর বিভাগের ২৭ টি সরকারী কলেজের ৯১১ জন বেসরকারি কর্মচারীর।সংগঠনের নেতৃবৃন্দরা জানান, দেশের সরকারি কলেজগুলোতে ৩য় ও ৪র্থ শ্রেণির প্রায় ৮০% প্রশাসনিক ও একাডেমিক কাজ বেসরকারি কর্মচারীদের দ্বারা সম্পন্ন হয়।

অথচ দীর্ঘ এক থেকে আড়াই দশক ধরে সেবা দেওয়ার পরও তাদের চাকরি স্থায়ী করা হয়নি। ২০১৩ এবং ২০২০ সালে শিক্ষা অধিদপ্তর জনবল নিয়োগ দিলেও সুপ্রিম কোর্টের রিট মামলার নির্দেশনা মোতাবেক অভিজ্ঞ এই কর্মচারীদের কোনো অগ্রাধিকার দেওয়া হয়নি। করোনাকালীন পরের সময়ে ৮,০০০-১২,০০০ টাকা মাসিক নামমাত্র বেতনে অগ্নিমূল্যের বাজারে পরিবার-পরিজন নিয়ে কর্মচারীরা চরম মানবেতর জীবনযাপন করছেন।

অর্থাভাবে বিনা চিকিৎসায় ইতিমধ্যে অনেক সহকর্মী মৃত্যুবরণ করেছেন এবং অনেকের চাকরি চলে গেছে। ইতিপূর্বে ২০২০ সালে জাতীয় প্রেস ক্লাবের সামনে টানা ১৮ দিন কাফনের কাপর পরিহিত অবস্থান কর্মসূচি পালন ও পরবর্তীতে বিভন্ন সময় মানববন্ধন ও স্মারকলিপি দেওয়া হলেও কর্তৃপক্ষের আশ্বাসের পর আজ পর্যন্ত কর্মচারীদের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি।এ সময় তারা ৪ দফা দাবি উত্থাপন করে বলেন, দাবি মানা না হলে কঠোর কর্মসূচির মাধ্যমে দাবি আদায় করা হবে।

দাবিগুলো হলো-(১)সরকারি কলেজের বেসরকারি কর্মচারীদের চাকরি রাজস্বখাতে স্থানান্তর করতে হবে(২) চাকুরী রাজস্বখাতে স্থানান্তরের পূর্ব পর্যন্ত সরকারি বেতন স্কেল অনুযায়ী বেতনভাতাদি প্রদান করতে হবে (৩)বহুদিন যাবৎ অস্থায়ীভাবে কর্মরতদের ব্যতিরেকে নতুন নিয়োগ বন্ধ করতে হবে কর্মরতদের অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগ প্রদান করতে হবে (৪)অস্থায়ীভাবে কর্মরতদের চাকরি থেকে ছাটাই বন্ধ করতে হবে, শূণ্য হাতে কর্মচারীদের চাকরি থেকে অব্যহতি দেওয়া যাবে না।

মানববন্ধনে সরকারি কলেজের বেসরকারি কর্মচারী ইউনিয়ন রংপুর বিভাগের সভাপতি আজহার আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কাশেমের সঞ্চালনায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন সুজন রংপুর মহানগরের সভাপতি এড. জোবাইদুল ইসলাম বুলেট, বাংলার চোখের চেয়ারম্যান তানভীর হোসেন আশরাফী, আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক এজেন্সীর কেন্দ্রীয় যুগ্ন সম্পাদক এস এম আলম পান্না, গণসংহতি আন্দোলন কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা ছাড়াও রংপুর বিভাগের সকল জেলার সরকারি কলেজের বেসরকারি কর্মচারী ইউনিয়নের সভাপতি-সম্পাদকসহ নেতৃবৃন্দরা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments