নোয়াখালীতে বিএনপির বিক্ষোভ সমাবেশ

নিষিদ্ধ ও গুপ্ত সংগঠনের রাষ্ট্রবিরোধী অপতৎপরতার প্রতিবাদে এবং মাদক, কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ করা লক্ষ্যে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নোয়াখালী জেলা বিএনপি।

মঙ্গলবার বিকালে জেলা বিএনপি ও সহযোগি সংগঠনের আয়োজনে মিছিলটি জেলা শহর মাইজদী প্রধান প্র্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলোর সভাপতিত্বে এবং সদস্য সচিব হারুনুর রশীদ আজাদের সঞ্চালনায় এ সমাবেশে বক্তরা নিষিদ্ধ সংগঠনের রাষ্ট্রবিরোধী অপতৎপরতা রোধে প্রশাসনের কঠোর পদক্ষেপ গ্রহনের দাবি জানান।

তরুণদের শিক্ষা, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধের চর্চার মাধ্যমে সঠিক পথে পরিচালনার ওপর গুরুত্বারোপ করে বক্তরা আরো বলেন, মাদক, সন্ত্রাস ও কিশোর অপরাধের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। নিষিদ্ধ সংগঠনের আড়ালে কিছু কিশোর অপরাধে জড়িয়ে সমাজে অস্থিরতা সৃষ্টি করছে। তাদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়ার আহবান জনান ।

সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এডভোকেট এবিএম জাকারিয়া,জেলার বিএনপির সাবেক সভাপতি গোলাম হায়দার বিএসসি,সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আবদুর রহমান, জেলা জজ আদালতের পিপি এডভোকেট শাহাদাত হোসেন, জেলা বিএনপির সদ্য গিয়াস উদ্দিন সেলিম, পৌর বিএনপির সভাপতি আবু নাছের ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি জসিম উদ্দিন প্রমূখ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments