ইসলামী ব্যাংক ইস্যুতে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিচ্ছেন নারী আমানতকারীরা

ইসলামী ব্যাংকের বর্তমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. খুরশিদ আলমের পদত্যাগের দাবিতে এক সপ্তাহের বেশি সময় ধরে আন্দোলন করছে সচেতন গ্রাহক ফোরাম। এবার অর্থমন্ত্রী বরাবর লিখিত দাবি জানিয়ে স্মারকলিপি প্রদানের সিদ্ধান্ত নিয়েছে আন্দোলনকারীরা।

ফোরামের আহ্বায়ক ও মুখপাত্র অধ্যাপক নুর উন-নবী বলেন, বুধবার ১১টায় মতিঝিলের দিলকুশায় অবস্থিত ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে থেকে একটি মিছিল নিয়ে সচিবালয় অভিমুখে যাত্রা করবেন তারা। এসময় তাদের লিখিত দাবিগুলো স্মারক আকারে অর্থমন্ত্রী বরাবর জমা দেওয়া হবে। গতকাল মঙ্গলবার দুপুরে মতিঝিলের ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে গণমাধ্যমকর্মীদের সামনে বক্তব্য দেওয়ার সময় এ ঘোষণা দেন তিনি।

অধ্যাপক নুর উন-নবী বলেন, আমাদের দাবি হলো বর্তমান চেয়ারম্যান খুরশিদ আলমের নিয়োগ অবিলম্বে বাতিল করে একজন সৎ, যোগ্য এবং শরীয়াহ ভিত্তিক ব্যাংকিংয়ে অভিজ্ঞ ব্যক্তিকে চেয়ারম্যান নিয়োগ করতে হবে। পাশাপাশি ওমর ফারুক খানের পদত্যাগপত্র নেওয়ার প্রক্রিয়া বাতিল করে তাকে স্বপদে পুনর্বহাল করতে হবে।

এস আলম গ্রুপের হাতে থাকা ৮২ শতাংশ শেয়ার বিক্রি করে ব্যাংকের মূলধন সমন্বয় করতে হবে এবং তাদের স্থাবর-অস্থাবর সম্পত্তি বিক্রি করে ঋণের টাকা আদায় করতে হবে। একইসঙ্গে ব্যাংক রেজুলেশন অ্যাক্টের ১৮ নম্বর ধারা বাতিল করতে হবে, যা ঋণখেলাপিদের পরিচালনা পর্ষদে আসার সুযোগ করে দেয়। এ ছাড়া, ব্যাংক লুটপাট ও অর্থ পাচারের জন্য তদন্ত কমিটি গঠন করে স্পেশাল ট্রাইবুনালের মাধ্যমে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।

মঙ্গলবার সকাল ১০টার দিকে পূর্ব ঘোষণা অনুযায়ী মতিঝিলের দিলকুশায় অবস্থিত ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে এই বিক্ষোভ কর্মসূচি শুরু হয়। বিক্ষোভ কর্মসূচিতে প্রথমবারের মতো পুরুষ আমানতকারীদের পাশাপাশি নারী আমানতকারীরাও অংশগ্রহণ করেন।

আন্দোলনে অংশ নেওয়া কয়েকজন নারী আমানতকারী বলেন, তারা রাষ্ট্রের স্বার্থে লুটেরাদের হাত থেকে ইসলামী ব্যাংককে বাঁচাতে রাস্তায় নেমে এসেছেন। ইসলামী ব্যাংক ক্ষতিগ্রস্ত হলে দেশের অর্থনৈতিক ব্যবস্থাও ভেঙে পড়বে। তাই রাষ্ট্রের বৃহত্তর স্বার্থে পুরুষ আমানতকারীদের পাশাপাশি তারাও রাস্তায় দাঁড়িয়েছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments