বেরোবিতে ‘সেশন অন হায়ার স্টাডিজ ইন দ্যা ইউনাইটেড স্টেটস অব আমেরিকা’ শীর্ষক সেমিনার 

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ ও দিকনির্দেশনা প্রদানের লক্ষ্যে ‘সেশন অন হায়ার স্টাডিজ ইন দ্যা ইউনাইটেড স্টেটস অব আমেরিকা’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে|বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২-এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ভার্চুয়াল ক্লাসরুমে এই সেমিনারের আয়োজন করা হয়| সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী।

প্রধান অতিথির বক্তব্যে ভিসি বলেন, বর্তমান ˆবশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে এবং নিজেদের মেধার সর্বোচ্চ বিকাশে আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষা অত্যন্ত জরুরি| মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো বিশ্বসেরা
শিক্ষা ও গবেষণার সুযোগ প্রদান করে।  আমাদের শিক্ষার্থীদের মাঝে অপার সম্ভাবনা রয়েছে সঠিক তথ্য ও সময়োপযোগী প্রস্তুতির অভাবে অনেকেই কাঙ্ক্ষিত সুযোগ থেকে বঞ্চিত হয়। এই সেমিনার শিক্ষার্থীদের আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলোতে স্কলারশিপ, ক্রেডিট ট্রান্সফার এবং ভর্তির প্রক্রিয়া সম্পর্কে স্পষ্ট ধারণা দেবে, যা তাদের ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে অগ্রণী ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মোঃ ফেরদৌস রহমান এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক ড. মোঃ ইলিয়াছ প্রামানিক| সেমিনারে আমন্ত্রিত বক্তা হিসেবে শিক্ষার্থীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ তথ্য ও পরামর্শ প্রদান করেন ঢাকাস্থ আমেরিকান দূতাবাসের এডুকেশন ইউএসএ-এর উপদেষ্টা মুক্তা দাস। বেরোবি স্কলারশিপ সাপোর্ট অফিস আয়োজিত সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন এবং প্রশ্নোত্তর পর্বে নিজেদের নানা জিজ্ঞাসার উত্তর জেনে নেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments