ঢাকা-সিলেট মহাসড়কে যানবাহন চলাচলের নতুন নির্দেশনা ১২ জুন থেকে কার্যকর

সিলেট নগরের হুমায়ুন রশিদ চত্বর থেকে চন্ডিপুল পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়কের নির্মাণকাজ চলমান থাকায় যান চলাচলে নতুন নির্দেশনা জারি করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। আগামী ১২ জুন থেকে ঢাকা অভিমুখী সব যানবাহন হুমায়ুন রশিদ চত্বর থেকে চন্ডিপুল পর্যন্ত একমুখীভাবে চলাচল করবে। সিলেট মেট্রোপলিটন পুলিশের এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সিলেট থেকে ঢাকাগামী সব যানবাহন হুমায়ুন রশিদ চত্বর হয়ে চন্ডিপুল পর্যন্ত একমুখী সড়ক ব্যবহার করবে। অন্যদিকে ঢাকাসহ দক্ষিণাঞ্চল থেকে সিলেটমুখী যানবাহন চন্ডিপুল পয়েন্টে এসে বামে মোড় নিয়ে বঙ্গবীর রোড ব্যবহার করে কদমতলীর নিজ নিজ বাস টার্মিনালে প্রবেশ করবে।

এ ছাড়া হুমায়ুন রশিদ চত্বর, চন্ডিপুল, বাবনা পয়েন্ট ও ক্বীন ব্রিজের দক্ষিণ পাড় থেকে কদমতলী বাস টার্মিনালসংলগ্ন এলাকায় সড়কের ওপর কোনো ধরনের অবৈধ স্থাপনা কিংবা অবৈধ পার্কিং না করার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে।পুলিশ জানিয়েছে, নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে জনস্বার্থে এ নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

পুলিশ বলছে, জনস্বার্থে এবং সড়কে স্বাভাবিক গতি ফিরিয়ে আনতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, সিলেট নগরীর প্রবেশপথে চলমান উন্নয়নকাজ শেষ না হওয়া পর্যন্ত এই ধরনের ট্রাফিক ব্যবস্থাপনা যানজট নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে এর সফলতা নির্ভর করবে চালক, পরিবহন মালিক ও সাধারণ মানুষের নির্দেশনা মেনে চলার ওপর।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments