ঢাকাই সিনেমার প্রিয়মুখ নাজিফা তুষি। একের পর এক চমক দেখাচ্ছেন তিনি। ‘হাওয়া’ দিয়ে বড় পর্দায় ঝড় তুলেছিলেন। গত ঈদুল ফিতরে ‘প্রেশার কুকার’ এবং এবারের ঈদুল আজহায় ‘রইদ’ সিনেমাটি দিয়ে দর্শকদের মন জয় করেছেন এই অভিনেত্রী। সব মিলিয়ে শোবিজ অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন তুষি। সাফল্যের ধারাবাহিকতায় এবার ওটিটিতে ভিন্ন অবতারে হাজির হলেন তিনি।
বাংলাদেশের প্রথম সিরিজ অ্যানি’র প্রকাশিত হলো ট্রেলার। সিরিজটি প্রসঙ্গে তুষি বলেন, ‘সিরিজটি নিয়ে আমি এক্সাইটেড। খুবই ভালো লাগছে, বাংলাদেশ থেকে প্রথম কোনো সিরিজ এই ফেস্টিভ্যালে সিলেক্টেড হয়েছে। খুবই প্রেস্টিজিয়াস একটা ফেস্টিভ্যাল এটা। সিরিজটি আমার খুব প্রিয়। আমার জীবনের একটা উল্লেখযোগ্য কাজ। এটা করতে পেরে নিজেরও খুব ভালো লাগছে। আবদুল্লাহ মোহাম্মদ সাদ আমার প্রিয় ডিরেক্টর। আমি অনেক প্ল্যাড এবং লাকি, তার সঙ্গে কাজ করতে পেরেছি।’
নির্মাতা আবদুল্লাহ মোহাম্মাদ সাদের এই মিনি সিরিজের অফিশিয়াল ট্রেলার ও পোস্টার প্রকাশের মধ্য দিয়ে দর্শকদের সামনে উম্মোচিত হলো নাজিফা তুষি অভিনীত অ্যানির ডিস্টোপিয়ান, অস্বস্তিকর এবং রহস্যে ঘেরা এক পৃথিবী নিয়ে গল্পের ঝলক। নাজিফা তুষির পাশাপাশি সিরিজটিতে আরও অভিনয় করেছেন ইয়াশ রোহান, সাইমন সাদিক, সারিকা সাবরিন, ফারহানা মিঠু, নাজাহসহ আরও অনেকে। বিশ্ব প্রিমিয়ারে অংশ নেওয়ার জন্য সব প্রস্তুতি সম্পন্ন থাকলেও ভিসা জটিলতার কারণে কলাকুশলীরা জার্মানিতে উপস্থিত থাকতে পারছেন না। তবে তারা অনলাইনের মাধ্যমে আন্তর্জাতিক দর্শকদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে যুক্ত হবেন।
সিরিজটি নির্মিত হয়েছে চেম্বার ড্রামার ভাষায়। সাদের পূর্ববর্তী কাজগুলোর মতোই এই সিরিজেও নারী-পুরুষ সম্পর্কের ভেতরের অসমতা, অবিশ্বাস এবং সামাজিক সহিংসতার বিষয়গুলো নতুনভাবে অনুসন্ধান করা হয়েছে। ব্যক্তিগত ট্রমা এবং সামাজিক সংকটকে একসূত্রে গেঁথে নির্মিত এই সিরিজ আন্তর্জাতিক দর্শকদের কাছেও সমানভাবে প্রাসঙ্গিক হয়ে উঠবে বলে মনে করছেন সিরিজ সংশ্লিষ্টরা।
নিজেকে খুঁজে পান, যেখান থেকে তিনি প্রতিশোধ ছাড়া আর কিছুই দেখতে পান না। এভাবে এগিয়ে চলে সিরিজটির গল্প।
‘রেহানা মরিয়ম নূর’ খ্যাত নির্মাতা আবদুল্লাহ মোহাম্মদ সাদের সিরিজ অ্যানি-তে নাজিফা তুষির ভিন্নধর্মী উপস্থিতি চমকে দিয়েছে দর্শক অনুরাগীদের। গত সোমবার রাতে প্রকাশিত হয়েছে সিরিজটির অফিশিয়াল ট্রেলার। বিশ্বের মর্যাদাপূর্ণ সিরিজ উৎসব ‘সেরিয়েনক্যাম্প ফেস্টিভ্যাল’।
গ ত মঙ্গলবার বিশ্ব প্রিমিয়ার হয়েছে নাজিফা তুষি অভিনীত বাংলাদেশি সিরিজ ‘অ্যানি’র। সিরিজে নাম ভূমিকায় অভিনয় করেছেন তুষি। সিরিজে অ্যানি একজন তরুণ নার্স, যিনি নিজের পাঁচ ভাইবোনকে আগলে রেখে বেঁচে থাকার লড়াই চালিয়ে যান। এক ভয়াবহ হামলার পর তার জীবনের গতিপথ বদলে যায় চিরতরে। নিজের ভেতরে ও চারপাশে জমে থাকা সব ঘৃণার সঙ্গে লড়তে লড়তে, অ্যানি এমন এক অন্ধকারে।



