নোবিপ্রবিতে হিট প্রজেক্ট শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) “হিট প্রজেক্ট” শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের ডিবিএ ল্যাব রুমে ‘‘কৃত্তিম বুদ্ধিমত্তাভিত্তিক আর্থিক প্রযুক্তির (ফিনটেক) উদ্ভাবন, বিনিয়োগ কৌশল উন্নয়ন, ঝুঁকি প্রশমন এবং পুঁজিবাজারের স্থিতিশীলতা নিশ্চিতকরণে বাজার পূর্বাভাসের ভূমিকা’’ বিষয়ক ওই সেমিনার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।

প্রধান অতিথির বক্তব্যে নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা ও ফিনটেক প্রযুক্তি অর্থনৈতিক ব্যবস্থপনায় এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে এ ধরনের প্রযুক্তিকে দেশের পুঁজিবাজার ও আর্থিক খাতের উন্নয়নে কাজে লাগাতে হবে। সরকার, ইউজিসি এবং বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আমাদের শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণা কার্যক্রমকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকদের এ বিষয়ে আরো সক্রিয় ভূমিকা রাখতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম। সভায় সভাপতিত্ব করেন “হিট প্রজেক্ট” এর প্রকল্প পরিচালক অধ্যাপক ড. আবদুল কাইয়ুম মাসুদ। ডিবিএ বিভাগের সহকারী অধ্যাপক মো. রুবেল মিয়ার সঞ্চালনায় সেমিনারে উপস্থিত ছিলেন শিক্ষা বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো: জাহাঙ্গীর সরকার।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments