রংপুরে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

রংপুরে কাটাকাটির জেরে হোটেল মালিকের ছেলে হাতুড়ি দিয়ে পিটিয়ে শাওন (২৫) নামের হোটেল কর্মচারীকে হত্যা করেছে। এ হত্যার ঘটনায় পুলিশ হোটেল মালিক আমিরের ছেলে মনু মিয়াকে (৩০) আটক করেছে।

মঙ্গলবার (১৬ জুন) রাত সাড়ে ৯টায় নগরীর খামার মোড় এলাকায় আমিরের হোটেলে এ ঘটনা ঘটেছে।বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মহানগর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম নাজমুল কাদের।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নগরীর খামার মোড় এলাকায় হোটেলের মালিক আমির আলীর ছেলে মনু মিয়ার সঙ্গে কর্মচারী শাওনের কথা কাটাকাটির ঘটনা ঘটে। উত্তেজনার সৃষ্টি হয় এবং অভিযুক্ত মনু হোটেল কর্মচারী শাওনকে হাতুরি দিয়ে আঘাত করলে সে সড়কে লুটিয়ে পড়ে। উপস্তিত লোকজন আহত শাওনকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এ ঘটনায় উপস্থিত ছাত্রজনতা হোটেল মালিক আমিরের ছেলে মনু মিয়াকে (৩০) আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মহানগর গোয়েন্দা পুলিশ তাকে গ্রেফতার করে।

রংপুর মহানগর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম নাজমুল কাদের বলেন, অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তির বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments