সিলেট থেকে সড়কপথে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে তিনি মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌঁছে ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।

এ কর্মসূচির আওতায় শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ১৫৫টি পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করেন প্রধানমন্ত্রী।
এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান বুধবার (১৭ জুন) সকাল সোয়া ১০টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী ইউএস বাংলা এয়ারলাইনসের ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দরে তারেক রহমানকে অভ্যর্থনা জানান সিলেটের জনপ্রতিনিধি, রাজনীতিবিদ ও প্রশাসনের কর্মকর্তারা। তাদের মধ্যে ছিলেন ছিলেন, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসং¯’ান এবং শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী; জাতীয় সংসদের হুহপ জিকে গৌছ,সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী; সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা, এম এ মালিক, এমরান আহমদ চৌধুরী; বিএনপির সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী; সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী; সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাহের শামীম সহ অন্যরা।

এছাড়াও বিভাগীয় কমিশনার. পুলিশ কমিশনার, জেলা প্রশাসকসহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা উপ¯ি’ত ছিলেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর গত ২ মে প্রথমবার সিলেট সফর করেন তারেক রহমান। আজকের সফরটি প্রধানমন্ত্রী হিসেবে তাঁর দ্বিতীয় সিলেট সফর।
এদিকে সিলেট থেকে সড়কপথে মৌলভীবাজার যাত্রাকালে নগরের বিভিন্ন মোড়ে দলীয় নেতাকর্মীরা জড়ো হয়ে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। নগরের মালননীছড়া চা বাগান এলাকায় বিপুল সংখ্যক চা বাগানের শ্রমিকরা হাতে ফুল নিয়ে সড়কের দুপাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।
প্রধানমন্ত্রীর এ সফরকে ঘিরে সিলেটজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। প্রধানমন্ত্রীর গাড়িবহর পার হওয়ার সময় অনেকে প্রধানমন্ত্রীর গাড়েতে ফুল ছিটিয়ে দেন।



