রংপুরে সাবেক ইউপি চেয়ারম্যান কারাগারে

রংপুরে জুলাই হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান সোহেল রানার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। ২৪ সালে বৈষম্যবিরোধী আন্দোলন পরবর্তী দায়ের হওয়া হত্যা ও আহতের দুই মামলায় তাকে অভিযুক্ত করা হয়েছে।

তিনি রংপুর সদর উপজেলার সদ্যপুস্করনী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের কোর্ট ইন্সপেক্টর আমিনুল ইসলাম।

বুধবার (১৭ জুন)রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ৩য় আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।সাবেক চেয়ারম্যান সোহেল রানা সদ্যপুস্করনী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্বে ছিলেন।

আদালত সূত্রে জানা যায়, রংপুর নগরীর কোতয়ালী থানায় বৈষম্যবিরোধী আন্দোলনের সময় নিহত মাহমুদুল হাসান মুন্না হত্যা মামলায় বাদী সোহেল রানার এজাহার ভুক্ত ১০২ নম্বর এবং চার্জশিটভুক্ত ৮৭ নম্বর আসামি।

এছাড়াও বৈষম্যবিরোধী আন্দোলনের সময় আহত শহিদুল ইসলাম সাগরের দায়ের করা মামলায় এজাহারভুক্ত ১১০ নম্বর আসামি।এই দুই মামলায় আত্মসমর্পণের পর সোহেল রানা জামিনের আবেদন করলে শুনানি শেষে জামিন না মঞ্জুর করেন আদালত।

তাকে রংপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ৩য় (আমলি কোতোয়ালী) আদালতের বিচারক মোঃ মামুনুর রশিদ ফয়সাল।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments