কুড়িগ্রামে মাদক ব্যবসায়ীদের বাড়িতে হামলা-ভাঙচুর, তদন্তে পুলিশ

কুড়িগ্রামের চিলমারী উপজেলার রমনা ঘাট এলাকায় চিহ্নিত কয়েকজন মাদক ব্যবসায়ীর বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার রাতে রমনা ইউনিয়নের পনতিপাড়া ও সরকারপাড়া এলাকার আড়াই থেকে তিন শতাধিক বিক্ষুব্ধ মানুষ এ ঘটনায় অংশ নেয়।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার অভিযোগে চিহ্নিত কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে স্থানীয়দের মধ্যে ক্ষোভ জমে ছিল। এরই ধারাবাহিকতায় বুধবার রাতে বিক্ষুব্ধ জনতা রমনা ঘাট এলাকার অন্তত সাতটি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে।

যাদের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে তাদের মধ্যে রয়েছেন মুকুল মিয়া, তার ভাই মিঠু, রিপন মিয়া, আলম ভাটিয়া, আলী, ইমন মিয়া, জাহিদুল ও বাবু মিয়া।

স্থানীয়দের দাবি, অভিযুক্তদের মাদক ব্যবসা বন্ধ করতে এর আগে একাধিকবার সতর্ক করা হয়েছিল। কিন্তু তারা কার্যক্রম অব্যাহত রাখায় ক্ষুব্ধ হয়ে দুই গ্রামের মানুষ একত্রিত হয়ে এ হামলা চালায়।

বিক্ষুব্ধ জনতার কয়েকজন সদস্য জুয়েল রানা, সিফাত ও লিমন জানান, ঘটনার পর অভিযুক্ত মাদক ব্যবসায়ীরা তাদের বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। এমনকি তাদের বিরুদ্ধে মামলা করারও ভয়ভীতি দেখানো হচ্ছে।

এ ঘটনায় রোকুনজ্জামান রানু, লিমন মিয়া, রুবেল মিয়া, মামুন মিয়া ও মাইদুল ইসলাম আহত হন। পরে তারা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন।

এ বিষয়ে চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার বলেন, “মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। অভিযুক্ত মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের চেষ্টা চলছে। পাশাপাশি বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনাটিও গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments