সেনবাগে ১১ দলীয় জোটের সমাবেশ

জুলাই গণঅভ্যুত্থান ও ৫ আগস্ট উপলক্ষে নোয়াখালীর সেনবাগে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোটের উদ্যোগে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে সেনবাগ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সেনবাগ উপজেলা জামায়াতের আমির মাওলানা ইয়াছিন করিম।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন নোয়াখালী জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা সাইয়েদ আহমেদ।

সেনবাগ উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নুরুল আফসারের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য দেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি নুরুল হুদা মিলন, সেনবাগ পৌর জামায়াতের আমির মাওলানা ইয়াছিন মিয়াজী, জেলা এনসিপির নেতা মোহাম্মদ মামুন এবং সেনবাগ উপজেলা এমসিপির নেতা মোদাচ্ছের হোসেন রিয়াদ।

বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাদের আত্মত্যাগের আদর্শ বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। একই সঙ্গে তারা দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।

সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য মিছিল সেনবাগ পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments