সোনাইমুড়ীতে ১১ দলীয় ঐক্যজোটের গণমিছিল

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে নোয়াখালীর সোনাইমুড়ীতে ১১ দলীয় ঐক্যজোটের উদ্যোগে গণমিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার উপজেলা সদরে আয়োজিত কর্মসূচির অংশ হিসেবে সোনাইমুড়ী রেলওয়ে স্টেশন চত্বরে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে একটি গণমিছিল সোনাইমুড়ী পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাইপাস এলাকায় গিয়ে শেষ হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির ও চাষীরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হানিফ মোল্লা। সঞ্চালনা করেন পৌর জামায়াতের সেক্রেটারি ফজলুল হক।

সভায় বক্তব্য দেন উপজেলা জামায়াতের নায়েবে আমির রহিম উল্লাহ বিএসসি, নোয়াখালী জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি মাওলানা হিফজুর রহমান, পৌর আমির আবদুল মতিন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. সাহাব উদ্দিন, এনসিপি উপজেলা আহ্বায়ক খোরশেদ আলম, জামায়াত নেতা অ্যাডভোকেট ইদ্রিস মোল্লা এবং ইসলামী ছাত্রশিবির নোয়াখালী জেলা উত্তর শাখার সেক্রেটারি আমিনুল এহসান ফাহাদ।

এ সময় উপজেলা ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ করে তাদের আত্মত্যাগের চেতনা সমুন্নত রাখার আহ্বান জানান এবং গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments