নারীর ক্ষমতায়নের মাধ্যমে পরিবারের জীবনমানের সার্বিক উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (১৭ জুন) বিকেলে তিনি রংপুর পীরগঞ্জ উপজেলা অডিটরিয়ামে অনলাইনে সংযুক্ত হয়ে ৬৬৭ জন নারীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধনসহ উপকারভোগীদের সাথে কথা বলেন প্রধানমন্ত্রী।
এ সময় উপস্থিত ছিলেন, রংপুর-৬ আসনের এমপি নুরুল আমিন, সংরক্ষিত নারী সংসদ সদস্য জেবা আমিন খান, জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন, জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপি’র আহ্বায়ক সাইফুল ইসলামসহ অন্যরা।



