গান্ধী আশ্রম ট্রাস্টের আয়োজনে নোয়াখালী জেলায় সোনাইমুড়ী উপজেলার জয়াগস্থ ট্রাস্টের প্রধান কার্যালয়ে আন্তর্জাতিক যোগ দিবস পালিত হয়েছে। দিবস পালন উপলক্ষে সোনাইমুড়ী উপজেলার উপজেলা নির্বাহী অফিসার এবং গান্ধী আশ্রম ট্রাস্টি বোর্ডের ট্রাস্টি নাছরিন আকতারের সভাপতিত্বে এবং ট্রাস্টের সচিব রাহা নব কুমারের সঞ্চালনায় গান্ধী মেমোরিয়াল ইন্সটিটিউটের (উচ্চ বিদ্যালয়) হলরুমে এক আলোচনা সভা এবং যোগ ব্যায়াম চর্চা এবং সাংস্কৃতিক কার্যক্রম অনুষ্ঠিত হয়।

“সুস্থ বাাধর্ক্যের জন্য যোগ” প্রতিপাদ্যের আলোকে শুভেচ্ছা বক্তব্য রাখেন ট্রাস্টের পরিচালক (অর্থ ও প্রশাসন) শংকর বিকাশ পাল।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশন এর সহকারী হাই কমিশনার (চট্টগ্রাম) শ্রী হরিশ কুমার এবং বিশেষ অতিথি হিসেবে সহকারী পুলিশ সুপার (চাটখিল সার্কেল) মনীষ দাশ বক্তব্য রাখেন।
প্রধান অতিথি প্রতিপাদ্যের আলোকে মানুষের সুস্থতার জন্য এবং সমাজে বসবাসরত মানুষের শান্তির জন্য নিয়মিত যোগ ব্যায়াম চর্চার গুরুত্ব এবং প্রয়োজনীয়তা তুলে ধরেন।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন গান্ধী গেøাবাল ফ্যামিলি এর কান্ট্রি হেড এবং শান্তি কর্মী তন্দ্রা বড়–য়া, বেসরকারি উন্নয়ন সংস্থা এন.আর.ডি.এস এর নির্বাহী পরিচালক আবদুল আউয়াল, বন্ধন এর নির্বাহী পরিচালক আমিনুজ্জামান মিলন, ট্রাস্টের সহকারী পরিচালক (মিডিয়া, কমিউনিকেশন এন্ড এইচ আর) অসীম কুমার বকসী, জয়াগ বাজার বণিক সমিতির আহবায়ক মোঃ হারুনুর রশিদ প্রমুখ।
আলোচনা শেষে যোগ ব্যায়াম চর্চা ও সাংস্কৃতিক পর্বে সহায়তাকরণে ছিলেন বাংলাদেশ ইয়োগা সংঘ এবং হারমোনি ট্রাস্ট এর প্রশিক্ষক সৈয়দা শাহিদা সুলতানা ইলোরা।

গান্ধী মেমোরিয়াল ইন্সটিটিউটের শিক্ষক, শিক্ষার্থী ও সাবেক শিক্ষার্থী, মানবাধিকার বিষয়ক বিভিন্ন ইউনিয়ন কমিটির সদস্য, ইয়ুথ গ্রæপের সদস্য, সমাজকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি, বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মকর্তা, স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গান্ধী আশ্রম ট্রাস্টের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মী উপস্থিত ছিলেন।



