রংপুরে নর্থ ভিউ হোটেলের ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থী নিহত

রংপুর নগরীর নর্থ ভিউ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের ছাদ থেকে পড়ে নুজসাত জাহান (১৮) নামের এক যুবতী নিহত হয়েছে। নিহত নুজসাত এইচএসসি বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীনী। সোমবার বিকেলে নগরীর পায়রা চত্বর এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার পর নুজসাত জাহানের লাশ উদ্ধার করে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়।ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) ডাকা হয়েছে। সে রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে চলতি বছর এইচএসসি পরীক্ষায় অংশ নিতো।

নুজসাতের মৃত্যুর কারণ অনুসন্ধানে মাঠে ডিবি পুলিশসহ সিআইডির টিম, পিবিআই পুলিশ কাজ করছে। সন্ধ্যায় রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিবি) সনাতন চক্রবর্তী এ তথ্য নিশ্চিত করেন। নিহত নুজসাত নগরীর খলিফাপাড়া এলাকার নজরুল ইসলামের মেয়ে। তিনি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী ছিলেন।

মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার সনাতন চক্রবর্তী সাংবাদিকদের বলেন, কেন নুজসাত জাহান ছাদে গিয়েছিল, তার মৃত্যুর ঘটনার সাথে কোন অপরাধ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। আমরা হোটেল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে জেনেছি সে হোটেলে যায়নি। ঘটনাটি তদন্তে পিবিআই ও সিআইডি টিম কাজ
করছে।

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, বিকেল ৪টা ৫৪ মিনিটে নুজসাত হোটেলের ছাদে ওঠেন। সেখানে কিছু সময় অবস্থান করে মোবাইল ফোন ব্যবহার করেন। পরে বিকেল ৫টা ৪২ মিনিটের দিকে ছাদের রেলিংয়ের ওপর বসার একপর্যায়ে নিচে পড়ে যান।কী কারণে ঘটনাটি ঘটেছে তা এখনই বলা যাচ্ছে না। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

ঘটনাস্থল থেকে নুজসাতের মোবাইল উদ্ধার করা হয়েছে। ফোনের তথ্যের ভিত্তিতে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়।

প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, তিনি হোটেল বা রেস্টুরেন্টে যাননি। লিফটে করে সরাসরি ছাদে উঠেছিলেন বলে ধারণা করা হচ্ছে।সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো
হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments