রাজশাহীতে তুচ্ছ ঘটনায় স্কুল শিক্ষিকার উপর হামলা

রাজশাহীতে বাড়ির গলিতে ইটের সুড়কি ফেলা নিয়ে স্কুল শিক্ষিকা শিলা খাতুনের উপর হামলা হয়েছে। নগরীর খাদেমুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ওই সহকারি শিক্ষিকাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত শনিবার (২০ জুন) বিকেলে নগরীর তালাইমারী বাজে কাজলা এলাকায় তার উপরে হামলা হয়।

অভিযুক্ত রিপন আলী, তার সহোদর পারভেজ আলী স্বপন, রিপনের স্ত্রী আফসানা মিমি, বেবী বেগম (৫০) ও স্বপনের স্ত্রী শিখা বেগম। তবে অভিযুক্ত রিপন আলীর মোবাইলে কল দিলেও রিসিভ করেননি। তাই তার সাথে কথা বলা সম্ভব হয়নি।

নগরীল মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ গোলাম কবীর বলেন, হামলা ঘটনা শুনেছি। তবে ওই শিক্ষিকা এখনো অভিযোগ দেননি। তার আগের মামলা চলমান। অভিযুক্তদের বিরুদ্ধে কয়েকটি মামলা রয়েছে। শিক্ষিকার অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments