র‍্যাব কর্মকর্তা পরিচয়ে প্রতারক গ্রেফতার

নোয়াখালীর বেগমগঞ্জ চৌরাস্তার জেলা পরিষদ সুপার মার্কেটের র‍্যাবের কর্মকর্তা পরিচয় দিয়ে সরকারি চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে বেলাল হোসেন (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

গতকাল সোমবার দুপুরে পুলিশ ও র‍্যাব যৌথ অভিযানে চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত বেলাল হোসেন লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার পানপাড়া এলাকার বাসিন্দা।

বেগমগঞ্জ থানার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান বলেন, গ্রেফতারকৃত, বেলাল হোসেন দীর্ঘদিন ধরে নিজেকে র‍্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়ে আসছেন।

তিনি সরকারি চাকরি পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে প্রতারণা করে আসছেন বলে অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়াধীন ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments