নোয়াখালী কর অফিসে চাকরিতে যোগ দিতে এসে আটক ২

প্রবেশপত্রে ছবি জালিয়াতি মাধ্যমে কর অঞ্চল নোয়াখালীতে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ও অফিস সহায়ক পদে নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চাকরিতে যোগ এসে ধরা খেলেন কামাল উদ্দিন ও নাসফুর উল্যাহ হুমায়ুন নামের দুই ব্যক্তি। পরে তাদের করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

রবিবার রাত সোয়া ৯টার দিকে নোয়াখালীর মাইজদী বাজারে কর অঞ্চল নোয়াখালীর কার্যালয়ে এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে নিয়োগপত্র পাওয়া কামাল উদ্দিন এবং অফিস সহায়ক পদে নিয়োগপত্র পাওয়া নাসফুর উল্যাহ হুমায়ুন। কামাল উদ্দিন সদর উপজেলার ব্রহ্মপুর ও হাতিয়া হুমায়ুন হাতিয়া উপজেলার গুল্যাখালীর বাসিন্দা। জানা গেছে, নাসফুর উল্যাহ হুমায়ুনের মামা আয়কর বিভাগে কমর্ররত রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে কর অঞ্চল নোয়াখালী কার্যালয়ের উপ কর কমিশনার এনামুল হাসান আল নোমান বলেন, গত ১১ জুন লিখিত ও মৌখিক পরীক্ষা শেষে কর অঞ্চল নোয়াখালীর ১৩ থেকে ২০তম গ্রেডের বিভিন্ন পদে ১১২ জন প্রার্থীকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়।

রবিবার নির্বাচিতদের প্রয়োজনীয় কাগজপত্র ও মেডিক্যাল রিপোর্টসহ যোগদানের নির্দেশ দেওয়া হয়েছিল। নির্বাচিত কামাল ও নাসফুর উল্যাহ হুমায়ুন যোগদান করতে এলে তাদেও দেখে সন্দেহ হয়। পরে তাদের দুজনের হাতের লেখা যাচাই করলে গরমিল পাওয়া যায়। একপর্যায়ে তারা স্বীকার করেন, পরীক্ষায় তাদের পরিবর্তে অন্য ব্যক্তি অংশ নিয়েছিলেন। তাৎক্ষণিক তাদের দুজনকে পুলিশে সোপর্দ করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হবে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারাা জানান, সরকারি চাকরি পাওয়ার আশায় তারা একটি জালিয়াত চক্রের সঙ্গে ১২ থেকে ১৫ লাখ টাকার চুক্তি করেন। ওই চক্র অন্য লোক দিয়ে চাকরির পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে। আবেদন করার সময়ই প্রবেশপত্রে ছবি পরিবর্তন করে দেওয়া হয়, যাতে পরীক্ষার সময় কেউ বিষয়টি বুঝতে না পারেন।

সুধারাম থানার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত মো. কামরুল ইসলাম বলেন, গ্রেফতারকৃতদের সোমবার বিকালে আদালতের মাধ্যমে করাগারে পাঠানো হয়েছে।লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments