রংপুর নগরীর হোটেল নর্থভিউয়ের ছাদ থেকে পড়ে নুজসাত জাহান নামে তরুনীর মৃত্যুর ঘটনায় রংপুর মেডিকেল কলেজের ছাত্র শাহরিয়ার সাকিল নামে যুবককে পুলিশ আটক করেছে। আটক শাকিল নিহত শিক্ষার্থী নুজসাতের প্রাইভেট শিক্ষক ছিলেন বলে জানা গেছে।
এদিকে গ্রেফতারের প্রতিবাদে ও নিশর্তে রংপুর মেডিকেল কলেজের ৫ম সেমিষ্টারের ছাত্র শাহরিয়ার সাকিল মুক্তির দাবিতে মেডিকেলের সামনে রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত প্রায় ২ ঘন্টা ঢাকা-দিনাজপুর মহাসড়ক অবোরধ করে মেডিকেলের ছাত্র ছাত্রীরা।ফলে সড়কের দু প্রান্তে শত শত যান বাহন আটকা পড়ে। পরে রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোঃ মাহফুজুর রহমান জানান, সুষ্টু তদন্তের আস্বাশ দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলেনেয়।

মঙ্গলবার (২৩জুন) দুপুরে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল কাদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। আটক অভিযুক্ত নগরীর ধাপ টিকলি ভাটা এলাকার ফোরকান আলীর ছেলে শাহরিয়ার আহমেদ সাকিন(২৫)।
মেট্রোপলিটন কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, শিক্ষার্থী নিহতের ঘটনায় নিহত নুজসাত জাহানের বাবা নজরুল ইসলাম বাদী হয়ে একজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪/৫ জনকে আসামি করে মামলা দিয়েছে। যা ইতোমধ্যেই প্রক্রিয়াধীন রয়েছে।



