নেসকোর প্রধান প্রকৌশলীর কাছে স্মারকলিপি রংপুর নাগরিক কমিটির

রংপুরে পোস্ট পেইড মিটার গ্রাহকদের বিদ্যুৎ বিল প্রদান বন্ধের প্রতিবাদে নেসকো’র প্রধান প্রকৌশলী বরাবর স্মারকলিপি পেশ করেছে নাগরিক কমিটি । পোস্ট পেইড মিটার গ্রাহকদের বিদ্যুৎ বিল প্রদান বন্ধের প্রতিবাদে বৃহস্পতিবার দুপুর  ২ টায় রংপুর মহানগর নাগরিক কমিটির উদ্যোগে নেসকো রংপুর জোন এর প্রধান প্রকৌশলী বরাবর স্মারকলিপি পেশ করা হয়। 

রংপুর মহানগর নাগরিক কমিটির সদস্য সচিব এডভোকেট পলাশ কান্তি নাগ এর নেতৃত্বে স্মারকলিপি পেশ কালে প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন রংপুর মহানগর নাগরিক কমিটির সদস্য আব্দুল জব্বার সরকার,বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, এবিএম মসিউর রহমান, আমিন মোস্তাজীদ,সুভাষ রায়,সবুজ রায়,মাহবুব আলম প্রমুখ। 

স্মারকলিপিতে বলা হয়, গ্রাহকদের মতামতকে উপেক্ষা করে নেসকো কর্তৃপক্ষ বাসা-বাড়ীতে প্রিপেইড মিটার স্থাপনের কাজ অব্যাহত রেখেছে। যদিও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় ২০২৫ সালের ৪ জুলাই অফিস আদেশে নতুন বিদ্যুৎ সংযোগ প্রদান এবং নষ্ট মিটার প্রতিস্থাপনের ক্ষেত্রে আবশ্যিকভাবে শুধুমাত্র স্মার্ট প্রিপেইড মিটার ব্যবহার করার সিদ্ধান্তের কথা বলা হয়েছে।

কিন্তু নেসকো কর্তৃপক্ষ সরকারী আদেশকে উপেক্ষা করে বাসা-বাড়ী হতে পোস্ট পেইড মিটার অপসারণ করে প্রিপেইড মিটার প্রতিস্থাপন করছে। অধিকাংশ বাসা-বাড়ীতে প্রিপেইড মিটার স্থাপনে গ্রাহকদের নানাভাবে বাধ্য করার গুরুত্বর অভিযোগ রয়েছে।

সম্প্রতি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের তরফ থেকে প্রিপেইড মিটারের মাসিক ভাড়া প্রত্যাহারের কথা বলা হয়েছে। এছাড়াও প্রিপেইড মিটারে রিচার্জ করার সাথে সাথে ডিমান্ড চার্জ, ভ্যাট ইত্যাদি নামে অতিরিক্ত অর্থ কর্তন করা হচ্ছে।

আবার রিচার্জকৃত ব্যালেন্স শেষ হওয়া মাত্রই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় গ্রাহকরা চরম ভোগান্তিতে পড়ছে। বিদ্যুৎ আইন ২০১৮ এর বিধানমতে  বকেয়ার দায়ে কোনো গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে হলে কমপক্ষে ১৫ দিন পূর্বে নোটিশ দিতে হয়। প্রিপেইড মিটার পদ্ধতি দেশের প্রচলিত বিদ্যুৎ আইনের সাথেও সাংঘর্ষিক।

এমনকি প্রিপেইড মিটার পদ্ধতিতে রিচার্জ করতে গিয়ে প্রযুক্তির নামে গ্রাহকরা বিড়ম্বনার শিকার হচ্ছে। বিদ্যুৎ বিভাগ একটি সেবামূলক প্রতিষ্ঠান। সেখানে জনগণকে আগাম টাকা দিয়ে বিদ্যুৎ ক্রয় করতে হবে কেন? দীর্ঘ দিনেও গ্রাহকদের ক্ষোভ-অসন্তোষকে আমলে না নিয়ে নেসকো কর্তৃপক্ষ একতরফাভাবে প্রিপেইড মিটার স্থাপনের কাজ চলমান রেখেছে। 

সম্প্রতি রংপুর নগরীর বিভিন্ন এলাকায় পোস্ট পেইড মিটার গ্রাহকদের বিদ্যুৎ বিল প্রদান বন্ধ করা হয়েছে মর্মে অভিযোগ উঠেছে। যা চরম স্বেচ্ছাচারীতা ও জবরদস্তির শামিল।

নেতৃবৃন্দ, জনদূর্ভোগ লাঘবে পোস্ট পেইড মিটার গ্রাহকদের বিদ্যুৎ বিল প্রদান,  প্রিপেইড মিটার স্থাপনে জবরদস্তি বন্ধ, প্রিপেইড মিটারের অযৌক্তিক ও অতিরিক্ত সকল ফি প্রত্যাহার, আধুনিক প্রযুক্তির নামে গ্রাহকদের হয়রানী বন্ধ, সাশ্রয়ী মূল্যে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত,অনিয়ম-দূর্নীতি-লুটপাট ও অব্যবস্থাপনা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments