রংপুর নগরীতে ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টিসহ সিটি কর্পোরেশনে নাগরিক সেবার মানোন্নয়নে পারস্পারিক সহযোগিতা নিয়ে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে।
বুধবার (২৪ জুন) রাতে রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির উদ্যোগে নগরীর একটি হোটেল মিলনায়তনে এতে প্রধান অতিথি ছিলেন, সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাড. মাহফুজ-উন-নবী ডন।
মেট্রোপলিটন চেম্বারের সভাপতি গোলাম জাকারিয়া পিন্টুর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, সংগঠনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নুরুল ইসলাম পটু, ভাইস প্রেসিডেন্ট রুবায়েত হোসেন খান, পরিচালক সাব্বির আহমেদ, মাসুদ রানা, আখতারুজ্জামান মওলাসহ অন্যরা।
সভায় সিটি কর্পোরেশনের প্রশাসক রংপুরের উন্নয়ন ও সমৃদ্ধির লক্ষ্যে ব্যবসায়ী সমাজ এবং সিটি কর্পোরেশনের এই সমন্বিত উদ্যোগ আগামী দিনে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করেন।
শেষে সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাড. মাহফুজ-উন-নবী ডনকে ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধিত করা হয়।



