প্রায় দুই বছর অবশেষে বাংলাদেশি নাগরিকদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করেছে ভারত। গতকাল সোমবার থেকে ট্যুরিস্ট ভিসার আবেদন জমা নেওয়া শুরু হয়েছে।
এর আগে রবিবার থেকে দেশের পাঁচটি ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে (আইভ্যাক) এই আবেদন প্রক্রিয়া শুরু হয়। ভিসা আবেদন জমা নেওয়ার প্রথম দিনে গতকাল দীর্ঘ লাইন দেখা যায় ঢাকার যমুনা ফিউচার পার্কে অবস্থিত আইভ্যাকে। ট্যুরিস্ট ভিসা চালু হওয়ায় অনেকেই উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
এর আগে গত বৃহস্পতিবার ঢাকার যমুনা ফিউচার পার্কের আইভ্যাকে নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বাংলাদেশিদের জন্য আবারও ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা দেন। তিনি জানান, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট ও খুলনা- এই পাঁচটি কেন্দ্রের মাধ্যমে ভিসা প্রদান কার্যক্রম চলবে। পর্যায়ক্রমে অন্যান্য শহরেও কার্যক্রম সম্প্রসারিত করা হবে।
সেই ঘোষণা অনুযায়ী রবিবার থেকে ট্যুরিস্ট ভিসার আবেদন জমা দেওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট স্লট দেওয়া শুরু হয়েছে। জানা যায়, ওইদিন প্রায় চার হাজার অ্যাপয়েন্টমেন্ট স্লট দেওয়া হয় আবেদনকারীদের জন্য।



