খামেনির জানাজায় যোগ দিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফন অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে যোগ দিতে তেহরান যাচ্ছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আগামী ৩ জুলাই ঢাকা থেকে তেহরানের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের। তিনি ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের আমন্ত্রণে আয়াতুল্লাহ আলী খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেবেন।

সরকারের পক্ষ থেকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে তিনি শোকানুষ্ঠানে অংশ নেবেন এবং প্রয়োজনে ইরানের শীর্ষ নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎও করতে পারেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, এ সফরের মাধ্যমে বাংলাদেশের পক্ষ থেকে ইরানের জনগণ ও সরকারের প্রতি গভীর সমবেদনা এবং সংহতির বার্তা পৌঁছে দেওয়া হবে।

এর আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর বিশ্বের বিভিন্ন দেশ থেকে রাষ্ট্র ও সরকারপ্রধান, পার্লামেন্ট প্রধান এবং উচ্চপর্যায়ের প্রতিনিধিদের তেহরানে গিয়ে অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেওয়ার প্রস্তুতি নেওয়ার খবর পাওয়া গেছে।

বাংলাদেশের পক্ষ থেকেও জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ এ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments