প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত দেশব্যাপী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী
প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ক্যাম্পাসে ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১ জুলাই) দুপুরে রুয়েটের এই কর্মসূচির উদ্বোধন করেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। এসময় রুয়েট উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক, ছাত্রকল্যাণ উপদেষ্টা অধ্যাপক ড. রবিউল ইসলামসহ শিক্ষক ও কর্মকর্তা এবং মহানগর, থানা ও ওয়ার্ড
বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রাসিক প্রশাসক বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এক বছরে রাসিক ২ লাখ ৫০ হাজার বৃক্ষরোপন করবে। প্রথম পর্যায়ে প্রায় ৫৩ হাজার গাছের চারা রোপণের কার্যক্রম চলছে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান বৃক্ষরোপণে অংশ নিচ্ছে, যা অত্যন্ত ইতিবাচক।
এজন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি প্রত্যেকে অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার আহ্বান জানান।



