রংপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলে নিহত

রংপুরে বিয়ের বাড়িতে যাওয়ার সময় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে গঙ্গাচড়া উপজেলার বড়বিল ইউনিয়নের মন্থনা এলাকায় এ দূর্ঘটনা ঘটে।  এ ঘটনায় গুরুতর আহত নাতিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন গঙ্গাচড়া থানার ওসি আব্দুস ছবুর।

তিনি স্থানীয়দের বরাত দিয়ে জানান, গঙ্গাচড়া সদর ইউনিয়নের পশ্চিম মান্দ্রাই গ্রামের পল্লী চিকিৎসক প্রশান্ত চন্দ্র রায় (৩৫) তার বাবা নির্মল চন্দ্র রায় (৭৫) ও ছেলে বন্ধন চন্দ্র রায়কে (৫) নিয়ে মোটরসাইকেলে করে বিয়ে বাড়ি তুলশীরহাটের উদ্দেশ্যে রওনা হন।

তারা মন্থনা বাজার এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা রংপুরগামী একটি ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রশান্ত চন্দ্র রায় নিহত হন। আহত অবস্থায় বাবা নির্মল চন্দ্র ও ছেলে বন্ধন চন্দ্র রায়কে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে পথেই নির্মল চন্দ্রের মৃত্যু হয়।

গঙ্গাচড়া থানার ওসি আব্দুস ছবুর বলেন, দূর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি জব্দ করেছে। তবে চালক পালিয়ে গেছেন। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments