রাজশাহীতে কিশোর গ্যাংয়ের হামলা ও ছিনতাইয়ে জড়িত ৬ জন আটক

রাজশাহী মহানগরীর রাজশাহী মহানগরীর শাহ্ মখদুম এলাকায় রিকশাচালকের ওপর হামলা, মারপিট ও ছিনতাইয়ের ঘটনায় জড়িত কিশোর গ্যাংয়ের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। শনিবার (৫ জুলাই) নগরীর শাহ্ মখদুম থানায় আয়োজিত প্রেস ব্রিফিংয়ে আরএমপির মুখপাত্র ও অতিরিক্ত উপ-কমিশনার মোঃ গাজীউর রহমান এ তথ্য জানান।

এলাকায় রিকশাচালকের ওপর হামলা, মারপিট ও ছিনতাইয়ের ঘটনায় জড়িত কিশোর গ্যাংয়ের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। শনিবার (৫ জুলাই) নগরীর শাহ্ মখদুম থানায় আয়োজিত প্রেস ব্রিফিংয়ে আরএমপির মুখপাত্র ও অতিরিক্ত উপ-কমিশনার মোঃ গাজীউর রহমান এ তথ্য জানান।

তিনি জানান, গত ৩ জুলাই বিকেলে শাহ্ মখদুম থানার বোয়ালিয়া সড়কের পাশে একটি রাজনৈতিক দলের কার্যালয়ের সামনে কিশোর গ্যাংয়ের সদস্যরা এক রিকশাচালককে মারধর ও ছিনতাই করে। ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি আরএমপির কমিশনার মো. ফয়েজুল কবিরের নজরে আসে।

পরে তাঁর নির্দেশে শাহ্ মখদুম থানা পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে কয়েকজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের বিরুদ্ধে শিশু আইনের বিধান অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা রিকশাচালককে মারধর করে তার কাছে থাকা একটি মোবাইল ফোন ও প্রায় ২০ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে তারা ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে শাহ্ মখদুম থানায় একটি মামলা হয়েছে।

তিনি আরও জানান, তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এছাড়াও মহানগরীতে যেকোনো ধরনের অপরাধ দমনে পুলিশের অভিযান ও আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments