নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে তিনজনের কারাদণ্ড

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযানে মাদক সেবন ও কেনাবেচার অভিযোগে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার দিনব্যাপী উপজেলার সিরাজপুর ইউনিয়নের বিরাহিমপুর গ্রাম ও বসুরহাট বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া বিনতে কাশেম।

দণ্ডপ্রাপ্তরা হলেন— বসুরহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের রামদী এলাকার মৃত আবুল কালামের ছেলে জামাল উদ্দিন (৫০)। তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

এ ছাড়া সিরাজপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বিরাহিমপুর গ্রামের উত্তম কুমার দাসের ছেলে অরুণ চন্দ্র দাস (৪৭)-কে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড এবং বসুরহাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বড় রাজাপুর গ্রামের মৃত ডা. মোতাহের হোসেনের ছেলে ফখরুল হোসেনকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, অধিদপ্তর ও পুলিশের সমন্বয়ে পরিচালিত টাস্কফোর্সের অভিযানে মাদক সেবন এবং মাদক কেনাবেচার মাধ্যমে জনশৃঙ্খলা বিনষ্টের অভিযোগে ঘটনাস্থলেই তিনজনকে দোষী সাব্যস্ত করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ বলেন, মাদকের বিরুদ্ধে এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments