এইচএসসি পরীক্ষা খারাপ হওয়ায় তরুণীর আত্মহত্যা

চলমান এইচএসসি পরীক্ষা খারাপ হওয়ায় রাজশাহীর দুর্গাপুর উপজেলায় এক তরুণীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। রোববার (১২ জুলাই) দুপুর ২টার দিকে উপজেলার পানানগর ইউনিয়নের গুনাইজিপাড়া গ্রামে নিজ শয়নকক্ষের সিলিংয়ের আড়ার সঙ্গে শাড়ি পেঁচিয়ে গলায় ফাঁস দেন তিনি।

নিহত দিশা রানী মহন্ত (১৯) পানানগর ইউনিয়নের গুনাইজিপাড়া গ্রামের দ্বিজেন্দ্র নাথ মহন্তের মেয়ে। তিনি পুঠিয়া উপজেলার ধোকড়াকুল ডিগ্রি কলেজের অধীনে চলতি এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিলেন।

পরিবারের সদস্যরা জানান, গত বছর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ে অকৃতকার্য হওয়ায় দিশা মানসিকভাবে ভেঙে পড়েন। এবারও পরীক্ষা প্রত্যাশামতো না হওয়ায় তিনি হতাশায় ভুগছিলেন। এ অবস্থায় রোববার দুপুরে নিজ কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

স্বজনরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সময় হাসপাতালে স্বজনদের আহাজারিতে হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, গলায় ফাঁস দিয়ে ওই তরুণী আত্মহত্যা করেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments