রাজশাহীতে শিক্ষা বোর্ড ঘেরাও

শিক্ষামন্ত্রী ড. এ. বি. এম. এহছানুল হক মিলনের পদত্যাগসহ তিন দফা দাবিতে রাজশাহী শিক্ষা বোর্ড ঘেরাও করে বিক্ষোভ করেছেন চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থীরা।

মঙ্গলবার (১৪ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে রাজশাহীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পাঁচ শতাধিক শিক্ষার্থী রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চত্বরে প্রবেশ করে বিক্ষোভ শুরু করেন। এ সময় তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

পরে দুপুরে শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. শামীম আরা চৌধুরীর কাছে স্মারকলিপি জমা দেয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments