সরকারের ৫ মাসে সব মন্ত্রণালয়েই সফলতা এসেছে: মাহদী আমিন

বিএনপির নেতৃত্বাধীন বর্তমান সরকারের গত পাঁচ মাসে সব মন্ত্রণালয়েই সফলতা এসেছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন।

শনিবার বর্তমান সরকারের পাঁচ মাস পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।

মাহদী আমিন বলেন, “বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর পুনর্গঠন এবং দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। ক্ষমতা গ্রহণের মাত্র ১৫০ দিনের মধ্যেই এ সরকার জনগণের কাছে নিরপেক্ষতা ও আস্থা অর্জনে সক্ষম হয়েছে।”

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী বলেন, “নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করছে সরকার। একই সঙ্গে যেভাবে জাতীয় সনদ স্বাক্ষর হয়েছে, সেটিও বাস্তবায়ন করা হচ্ছে। নির্বাচনী ইশতেহার ও জাতীয় সনদ—দুটিই একসঙ্গে বাস্তবায়নের কাজ চলছে।”

তিনি বলেন, “বিগত সরকারের সময়ে উন্নয়নের অনেক গল্প শোনা গেছে। কিন্তু সেই উন্নয়ন কোথায়? অনেক ক্ষেত্রে অবনতি হয়েছে। বিশেষ করে ধর্মীয়, সামাজিক ও পারিবারিক মূল্যবোধের অবক্ষয় ঘটেছে। মানসিক ও পারিবারিক মূল্যবোধের উন্নয়ন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়।”

প্রেস সচিব আরও বলেন, “কথায় নয়, কাজে দেশের গুণগত পরিবর্তন আনতে কাজ করছেন প্রধানমন্ত্রী। যে দলেরই হোক, যে মতেরই হোক, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে আহ্বান জানিয়েছেন তিনি। মতের পার্থক্য থাকতে পারে, কিন্তু দেশ গড়ার প্রশ্নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”

সংবাদ সম্মেলনে জানানো হয়, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের অধীনে গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে বিএনপি সরকার গঠন করে।

এ ছাড়া দীর্ঘ ১৭ বছর লন্ডনে প্রবাসজীবন কাটানোর পর গত ২৫ ডিসেম্বর দেশে ফেরেন দলের ভাইস চেয়ারম্যান তারেক রহমান। পরে তিনি দলের চেয়ারম্যান নির্বাচিত হন এবং দুটি আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে উভয় আসনেই বিজয়ী হন। এরপর তিনি প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। গত পাঁচ মাস ধরে তাঁর নেতৃত্বেই সরকার পরিচালিত হচ্ছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments