নোয়াখালীতে রেজিস্ট্রেশন এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের বিভাগীয় ও জেলা কমিটি গঠন

নোয়াখালীতে বিভাগীয় সম্মেলনের মাধ্যমে বাংলাদেশ রেজিস্ট্রেশন এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের চট্টগ্রাম বিভাগীয় ও নোয়াখালী জেলা কমিটি গঠন করা হয়েছে।

শনিবার দুপুরে নোয়াখালী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৪ (সদর ও সুবর্ণচর) আসনের সংসদ সদস্য মো. শাহজাহান।

সম্মেলন শেষে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি হেলেনা খাতুন নবগঠিত কমিটির নাম ঘোষণা করেন।

ঘোষিত কমিটিতে চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন নোয়াখালী সদর সাব-রেজিস্ট্রি অফিসের অফিস সহকারী আলাউদ্দিন আলোক এবং সাধারণ সম্পাদক হয়েছেন চট্টগ্রাম সদর সাব-রেজিস্ট্রি অফিসের অফিস সহকারী এরাদত উল্লাহ।

এছাড়া নোয়াখালী জেলা রেজিস্ট্রেশন এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হয়েছেন বেগমগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসের অফিস সহকারী আহসান উল্লাহ, সাধারণ সম্পাদক হয়েছেন চাটখিল সাব-রেজিস্ট্রি অফিসের অফিস সহকারী সাহাব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক হয়েছেন চাটখিল সাব-রেজিস্ট্রি অফিসের মোহরার গিয়াস উদ্দিন দুলাল এবং কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন নোয়াখালী জেলা রেকর্ডরুমের সহকারী রেকর্ড কিপার মো. নুরুল আমিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব মো. হারুনুর রশিদ আজাদ, বাংলাদেশ রেজিস্ট্রেশন এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা জয়নাল আবেদীন, সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দ বায়েজিদ, নোয়াখালী শহর বিএনপির সাবেক সভাপতি আবু নাছের, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবের আহমেদসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments