নোয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের তিন নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

নোয়াখালী সরকারি কলেজ শাখা ছাত্রদলের তিন নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে কেন্দ্রীয় ছাত্রদল। বহিষ্কারের প্রায় তিন মাস পর শুক্রবার রাতে এ সিদ্ধান্ত জানানো হয়।

বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়া নেতারা হলেন— নোয়াখালী সরকারি কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মুশফিকুর রহমান রায়হান, সহ-সভাপতি আখতারুজ্জামান বিশাল এবং সহ-সাধারণ সম্পাদক তানভীর হোসেন শাওন।

কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের সিদ্ধান্তক্রমে দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৩০ এপ্রিল দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ওই তিন নেতাকে বহিষ্কার করা হয় এবং তাদের সব ধরনের সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছিল। একই সঙ্গে সংশ্লিষ্ট সাংগঠনিক পদও স্থগিত করা হয়।

পরবর্তীতে তাদের বিষয়ে সাংগঠনিক পর্যালোচনা শেষে কেন্দ্রীয় ছাত্রদল বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়। শুক্রবার রাতে আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বহিষ্কারাদেশ প্রত্যাহারের ফলে তিন নেতা এখন থেকে ছাত্রদলের সব ধরনের সাংগঠনিক কর্মকাণ্ডে পূর্ণাঙ্গভাবে অংশ নিতে পারবেন। তাদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় আর কোনো বাধা থাকছে না।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments