নোয়াখালীতে যুবলীগের মিছিলের ঘটনায় মামলা, আটক আরও ৩

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে নোয়াখালীর জেলা শহর মাইজদীতে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের নেতাকর্মীদের ঝটিকা মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ। মামলায় ১৬ জনকে এজাহারভুক্ত এবং অজ্ঞাতনামা আরও ২৩ জনসহ মোট ৩৯ জনকে আসামি করা হয়েছে।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সোমবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে পৃথক অভিযান চালিয়ে সদর উপজেলার ধর্মপুরের নীলয়, জেলা শহরের পশ্চিম মাইজদীর তানভীর ও নেয়াজপুরের আহম্মদ উল্লাহকে আটক করে পুলিশ। মঙ্গলবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়।

এর আগে মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর পুলিশ অভিযান চালিয়ে শহরের উকিলপাড়ার মিঠু পাল, হরিনায়নপুর এলাকার পলাশ দাস এবং সদর উপজেলার আন্ডারচর এলাকার আলা উদ্দিনকে আটক করে। সোমবার বিকেলে তাদের আদালতে সোপর্দ করা হয়। এ নিয়ে মিছিলের ঘটনায় পুলিশ মোট ছয়জনকে আটক করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে জেলা শহর মাইজদীর হোয়াইট হল এলাকার ফাঁকা প্রধান সড়কে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেন। পরে মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, যুবলীগ নেতা একরামুল হক বিপ্লবের নামে ব্যানার নিয়ে যুবদল নেতা ফজলুল হক সুজনের নেতৃত্বে ৩০ থেকে ৩৫ জন নেতাকর্মী মিছিল করছেন। তাদের হাতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও যুবলীগের জেলা পর্যায়ের কয়েক নেতার মুক্তির দাবিসংবলিত প্ল্যাকার্ড ছিল। এ সময় তারা ‘শেখ হাসিনা আসবে’সহ বিভিন্ন স্লোগান দেন।

মামলা ও আটকের বিষয়টি নিশ্চিত করে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, মিছিলের ঘটনায় ৩৯ জনকে আসামি করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। এ পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। মিছিলে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments