সেনবাগে আল জাহিদ ইসলামিয়া হিফজুল কোরআন মাদরাসার উদ্বোধন

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নোয়াখালীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সেনবাগ আল জাহিদ ইসলামিয়া কমপ্লেক্সের নতুন সংযোজন আল জাহিদ ইসলামিয়া হিফজুল কোরআন মাদরাসা উদ্বোধন করা হয়েছে।

শনিবার সকালে সেনবাগ সরকারি কলেজ রোডে অবস্থিত নতুন ভবনে মাদরাসাটির উদ্বোধন করা হয়। এ উপলক্ষে বশির উল্লাহ চৌধুরী রিপনের সভাপতিত্বে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সেনবাগ আল জাহিদ ইসলামিয়া কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ জাহিদুল ইসলাম তাঁর বক্তব্যে আধুনিক মানসম্মত হিফজুল কোরআন শিক্ষার প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি বলেন, ধর্মীয় শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতেই এ প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালিত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাইভেট মাদরাসা সমিতির সভাপতি মাওলানা মুহাম্মদ জসিম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সেনবাগ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি মুহাম্মদুল্লাহ যুবায়ের। তারা তাদের বক্তব্যে কোরআনের শিক্ষা প্রসারে এ ধরনের উদ্যোগের প্রশংসা করেন এবং প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি, সাংবাদিক, চিকিৎসকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments