রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে ২ হাজার ৪৬৫টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। একই সঙ্গে অভিযানকালে ৫৩৭টি যানবাহন ডাম্পিং এবং ১৮৮টি যানবাহন রেকার করা হয়েছে।
ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৮ জুলাই) রাজধানীর বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে ট্রাফিক-রমনা বিভাগে ১৪৬টি, লালবাগ বিভাগে ১৯৪টি, মতিঝিল বিভাগে ৩২২টি, ওয়ারী বিভাগে ২৮৫টি, তেজগাঁও বিভাগে ২৯১টি, মিরপুর বিভাগে সর্বোচ্চ ৫৮৯টি, উত্তরা বিভাগে ৩৮২টি এবং গুলশান বিভাগে ২৫৬টি মামলা করা হয়।
অভিযানে বিভিন্ন ধরনের যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে বাস, ট্রাক, কাভার্ডভ্যান, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেল। মিরপুর বিভাগে মোটরসাইকেলের বিরুদ্ধে সর্বোচ্চ ৩৩১টি মামলা করা হয়েছে।
এছাড়া ট্রাফিক আইন অমান্য করার দায়ে মোট ৫৩৭টি যানবাহন ডাম্পিং এবং ১৮৮টি যানবাহন রেকার করা হয়েছে।
ডিএমপি জানিয়েছে, রাজধানীতে ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে ট্রাফিক বিভাগের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



